নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আইএফএ শিল্ড খেতাব জয় থেকে আর মাত্র এক ধাপ দূরে ইস্টবেঙ্গল। মঙ্গলবার ২-০ ব্যবধানে নামধারী এফসিকে উড়িয়ে দিল লাল হলুদ। ফাইনালে বিপক্ষ হতে পারে মোহনবাগান। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছেন মহম্মদ রশিদ ও পিভি বিষ্ণু। আগ্রাসী ফুটবলের নমুনা দিয়ে জয় ছিনিয়ে নিল লাল-হলুদ শিবির।
প্রথম ম্যাচে শ্রীনিধী ডেকানকে হারায় অস্কার ব্রুজোর দল। তাই মঙ্গলবার ড্র করলেও ফাইনালে পৌঁছে যেত তারা। তবে জিতেই ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলল ইস্টবেঙ্গল। বলাবাহুল্য , একপেশে ফুটবলে জয় ছিনিয়ে নিল লাল হলুদ। প্রতিপক্ষের বক্সে বেশ কয়েকবার হোঁচট খেয়েছে ঠিকই নাহলে অনেক বেশি গোলে জিততে পারত তারা।
প্রথমার্ধের ১৯ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন রশিদ। সাউল ক্রেসপোর ক্রসে সেইভাবে হেড করতে পারেননি মিগুয়েল। ফিরতি বল পেয়ে জালে বল জড়াতে ভুল করেননি রশিদ। ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোল ৪২ মিনিটে। বক্সের মধ্যে বল পাওয়ার পর প্রতিপক্ষের একাধিক ডিফেন্ডারকে গতিতে পিছনে ফেলে গোল করেন বিষ্ণু।
অন্যদিকে , প্রথম ম্যাচে গোকুলাম কেরালাকে ৫-১ ব্যবধানে হারায় মোহনবাগান। তাই এখানেও একই চিত্র। বুধবার ইউনাইটেডের সঙ্গে ড্র করতে পারলেই ফাইনালে উঠে যাবে মোহনবাগান। সেক্ষেত্রে শনিবার আইএফএ শিল্ডে ইস্টবেঙ্গল-মোহনবাগান ফাইনাল হওয়ার সম্ভাবনা।
২২ গজের শত্রুতা ভুলে গভীর বন্ধুত্ব! কিউই তারকার ক্রিকেট বিদায়বেলায় মন ছুঁলেন বিরাট
আর ক্রিকেট খেলবেন না কেন্ উইলিয়ামসন
মিউনিখ থেকে দেশে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলেন কিংবদন্তি যশপাল রানা
মেক্সিকোর ২-০ গোলে জয়, বিশ্বকাপ শুরুর দিনেই মাঠ জুড়ে রেফারিং নিয়ে মহাবিতর্ক
ICC তালিকায় জোড়া ফরম্যাটে এক নম্বরে ভারত! এক ধাপ পিছিয়ে পাঁচে নামল পাকিস্তান
নিরাপত্তাই প্রথম অগ্রাধিকার! বিশ্বকাপের আগে ভিসা বিতর্কে মুখ খুললেন ট্রাম্প
সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে
পাশাপাশি প্রশ্ন উঠছে ফিফার নীরবতা নিয়েও
চলতি বছরের আইপিএলে মাত্র ১ টি ম্যাচ খেলেছিল অর্জুন। তাও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস প্লে অফ থেকে বেরিয়ে যাওয়ার পর। সেই ম্যাচে ১ টি উইকেটও নিয়েছিলেন অর্জুন। সম্পূর্ণ আইপিএলে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থের প্রমান দিলেন অর্জুন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরাও হন তিনি।
শনিবারে জাপানের কাকামিগাহারায় অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে জাপানকে পরাজিত করে জয় ছিনিয়ে নিল ভারতীয় তরুণ দল। ম্যাচের প্রথম গোল করতে ভারতীয় তরুণরা বেশি সময় খরচ করেনি। প্রথম ৯০ সেকেন্ডের মধ্যেই তারা একটি পেনাল্টি কর্নার আদায় করে নেয়।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের নামে নানা অভিযোগ আসতে থাকে। এই প্রেক্ষিতে তদন্ত শুরুর নির্দেশ দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...