নিজস্ব প্রতিনিধি , নদীয়া - মেয়ে কোল আলো করে আসায় দাম্পত্য জীবনে সুখ যেন দ্বিগুণ হয়ে যায়। সেই মেয়ের সাত বছরের জন্মদিনে অভিনব উদ্যোগ নিলেন নদীয়ার অসিত বরুণ বিশ্বাস। জেলায় জেলায় রক্ত সঙ্কটের ঘটনা নতুন নয়। সেই সঙ্কট মেটাতে মেয়ের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করলেন তিনি। কন্যাকে ভালোবাসার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করলেন অসিত বাবু।

সূত্রের খবর , নদীয়া জেলার পায়রাডাঙ্গার বাসিন্দা অসিত বরুণ বিশ্বাস ষোলো বছর আগে মিতা বিশ্বাসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। মেয়ে অস্মিতা দ্বিতীয় শ্রেনীর ছাত্রী। অসিত বাবুর একমাত্র কন্যার প্রথম বছর থেকেই ব্যতিক্রমী ভাবনা ছিল প্রশংসনীয়। পেশায় ব্যবসায়ী বরুণ বাবু। সারা বছর ধরে যা অর্থ উপার্জন করেন সেই সেই অর্থ দিয়ে একদিকে যেমন সমাজের কাজে ব্যবহার করেন ঠিক তেমনই কন্যার জন্মদিনে রক্তদান শিবিরের পাশাপাশি মানুষের হাতে তুলে দেন নতুন বস্ত্র। বুকভরা ভালোবাসা সহ জেলাবাসীর আশীর্বাদ কুড়িয়ে নেন তিনি। এই বছর প্রায় ৪০ জন রক্তদান করেন।

রবিবার মেয়ের সাত বছরের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করলেন বরুণ বাবু। তিনি বলেন , "রক্তের গুরুত্ব কতটা তা বিভিন্ন সময় বিভিন্ন হাসপাতালে রোগীদের দেখলে বোঝা যায়। তার অভিজ্ঞতা স্বীকার হয়েছি আমরাও। একদিকে রোগী হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে অন্যদিকে রক্তের হাহাকার। তাই একদিকে যেমন সমাজ সেবায় নিযুক্ত থাকতে ব্লাড ব্যাংকে রক্তের হাহাকার মেটাতে এই আয়োজন করি।"
অসিত বাবুর কন্যা বলেন , "আজকে ভীষণই মজা করেছি। গাছ লাগিয়েছি। সকলের হাতে খাবার তুলে দিয়েছি। ডায়েরি দিয়েছি। আমার বন্ধুদেরও বাবা আমন্ত্রণ জানিয়েছিল। সব মিলিয়ে আজকে ভীষণই আনন্দের সঙ্গে দিন কাটিয়েছি।"
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের