নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সম্প্রতি আবগারি দুর্নীতি মামলায় স্বস্তি পেয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। এই মামলায় তাঁদের সম্পূর্ণ রেহাই দিয়েছে আদালত। এছাড়া এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আপের আরও ২১ জনকে। তবে ফের আবগারি দুর্নীতি মামলা সিবিআই-এর আবেদনে কেজরি সহ ২৩ জনকে নোটিশ পাঠাল দিল্লি হাইকোর্ট।
গত ২৭ ফেব্রুয়ারি দিল্লির একটি নিম্ন আদালতের পর্যবেক্ষণ, আম আদমি পার্টির প্রধান কেজরির ক্ষেত্রে জোরালো তথ্যপ্রমাণ প্রয়োজন। কিন্তু অভিযোগের সপক্ষে উপযুক্ত তথ্যপ্রমাণ দিতে পারেনি তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআইয়ের উদ্দেশ্যে নিম্ন আদালতের বিচারক জিতেন্দ্র সিং বলেন, “অভিযোগের সপক্ষে তথ্যপ্রমাণ দাখিল করতে না পারলে সরকারি প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা টলে যায়।" পাশাপাশি সিসৌদিয়ার অপরাধমূলক আচরণের কোনও ইঙ্গিত পাওয়া যায়, এমন তথ্যপ্রমাণ দাখিল করতে পারেনি সিবিআই। সেই জন্য তাঁকেও এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিন মামলায় বিশেষ আদালতের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আপিল দায়ের করে সিবিআই। অভিযুক্তদের অব্যাহতির বিরোধিতা করে আবেদন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের আবেদনের ওপর কেজরিওয়াল, সিসোদিয়া এবং অন্যান্যদের অবস্থানও জানতে চান বিচারপতি স্বর্ণকান্তা শর্মা। তবে নিম্ন আদালত যে নির্দেশ দিয়েছিল তার ওপর কোনও স্থগিতাদেশ দিতে অস্বীকার করে হাইকোর্ট।
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের