নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রাজ্যের পালাবদলের পর আবাস যোজনা ও বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হয়েছে সাধারণ মানুষ। বিভিন্ন এলাকায় টাকা ফেরতের দাবিতে বিক্ষোভের ঘটনাও সামনে আসছে। সেই আবহেই দক্ষিণ ২৪ পরগণার কুলতলির চক এলাকায় তৃণমূল নেতার ঘনিষ্ঠের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হলেন কয়েকশো গ্রামবাসী। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার জালাবেড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পালের চক গ্রামে উত্তম গায়েনের বাড়ির সামনে জড়ো হন গ্রামবাসীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তারা। আবাস যোজনার ঘর এবং বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে বহু মানুষের থেকে টাকা নেওয়া হয়েছিল। দীর্ঘদিন কেটে গেলেও সেই টাকা ফেরত না পাওয়ায় ক্ষোভ বাড়তে থাকে গ্রামবাসীদের। এই প্রতিবাদেই বিক্ষোভে সামিল হয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আন্দোলনকারীদের দাবি, টাকা ফেরত এবং ঘটনার ঠিকঠাক তদন্ত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
ঘটনা প্রসঙ্গে আন্দোলনকারী বিজলি নস্কর বলেন,'ঘর করে দেওয়ার নাম করে আমার থেকে ৭ হাজার টাকা নিয়েছিল। আমার শাশুড়ির থেকে নিয়েছিল ২৫ হাজার। ওই টাকা ফেরত পেতেই আমরা আন্দোলনে নেমেছি'।
আন্দোলনকারী নরেন হালদার বলেন,'দীর্ঘ ১৫ বছর ধরে আমাদের পাওনা টাকা থেকে বঞ্চিত রেখেছে এই উত্তম গায়েন। গরিব মানুষদের থেকে কাঠমানি নিয়েছে প্রচুর পরিমানে। সেই টাকা ফিরিয়ে দেওয়ার দাবিতেই আমরা আজ আন্দোলনে নেমেছি। এই টাকা আমাদের ফেরত দিতেই হবে'।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের