নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - রাজ্যের পালাবদলের পর থেকেই সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে নতুন সরকার। সেই আবহেই কোচবিহারের শীতলকুচিতে আবাস যোজনার উপভোক্তাদের টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর চর্চা।গ্রামবাসীদের হাতে অর্থ ফিরিয়ে দেওয়ার ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল ও রাজনৈতিক আলোচনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শীতলকুচির ২৩৫ নম্বর বুথের কার্য্যীর দিঘি এলাকায় আবাস যোজনার উপভোক্তাদের একাংশের হাতে টাকা ফেরত দেন পঞ্চায়েত সদস্য শরৎচন্দ্র বর্মন।এই বুথের ৪২টি আবাস যোজনার ঘর বরাদ্দ হয়েছিল।এদিন ২০ জন উপভোক্তাকে ২ হাজার টাকা করে ফেরত দেওয়া হয়।বাকি উপভোক্তাদেরও পর্যায়ক্রমে টাকা ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে।টাকা পেয়ে খুশি গ্রামবাসীদের একাংশ।শরৎচন্দ্র বর্মনের দাবি,দলীয় বিভিন্ন কর্মসূচির জন্য সংগ্রহ করা অর্থের একটি অংশ তিনি বর্তমানে নিজের ব্যক্তিগত তহবিল থেকে ফেরত দিচ্ছেন।
ঘটনা প্রসঙ্গে অনুকূল বর্মন বলেন,'টাকাটা ফেরত পেয়ে ভালো লাগছে।কোনোরকম ভয় দেখিয়ে টাকা চায়নি।ঘর করে দেওয়ার কথা বলে তখন টাকা চেয়েছিলো'।
সুধীর বর্মন বলেন,'৬ হাজার টাকা দিয়েছিলাম।২ হাজার ফেরত পেলাম।বাকি টাকাটা ছেড়ে দিলাম।তখন ভয় দেখিয়ে টাকা নিয়েছিল।বলেছিল ঘর হবে টাকা দিন।সার্ভে করার সময় ২ হাজার টাকা করে নিয়েছিল।টাকাটা না দিলে আমাদের বাড়িঘর বন্ধ করে দিতো।৪২ জনের থেকে এইভাবে টাকা নিয়েছিল'।
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের