নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ব্যস্ত কর্মদিবসের সকালেই ফের বিপর্যয় কলকাতা মেট্রো পরিষেবায়। মঙ্গলবার সকালে দক্ষিণেশ্বর ও নোয়াপাড়ার মধ্যে যান্ত্রিক ত্রুটির জেরে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। এর ফলে অফিসযাত্রী থেকে সাধারণ মানুষকে পড়তে হয় চরম ভোগান্তির মুখে।
সূত্রের খবর, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের পয়েন্টে আচমকা যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। মুহূর্তের মধ্যেই দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ফলে ওই রুটের যাত্রীরা আটকে পড়েন। যদিও নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো স্বাভাবিক গতিতে চলেছে বলে জানা যায়। হঠাৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণেশ্বর ও আশপাশের এলাকা থেকে প্রতিদিন কর্মস্থলে যাওয়া নিত্যযাত্রীদের পড়তে হয় চরম সমস্যায়।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের পয়েন্ট মেশিনে কিছু সমস্যা ধরা পড়ে। ইঞ্জিনিয়ারদের একটি বিশেষ দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে মেরামতির কাজ শুরু করেছে। তবে সমস্যা ঠিক করতে কিছুটা সময় লাগবে বলেই জানানো হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাসে কলকাতা মেট্রোর এই ধরনের বিভ্রাটের ঘটনা একাধিকবার ঘটেছে। কখনও টানেলে জল ঢোকায়, আবার কখনও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় থমকে গিয়েছে পরিষেবা। এতে যাত্রীদের ক্ষোভও বেড়েছে বহুগুণ।
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের