নিজস্ব প্রতিনিধি , মুম্বই - প্রত্যাশা ছাড়িয়ে রমরমিয়ে ব্যবসা করছে ধুরন্ধর ২। ছবিতে হামজার ভয়ানক মিশনের প্রশংসায় পঞ্চমুখ তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রথম পর্বের মতই দ্বিতীয় পর্বেও একাধিক রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি। ইতিমধ্যেই তিনদিনে ৫০০ কোটির ব্যবসা করেছে ধুরন্ধর দি রিভেঞ্জ। এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে গোটা টিমকে নিয়ে অযোধ্যায় রামমন্দিরে ধরা দিয়েছেন পরিচালক আদিত্য ধর।
সূত্রের খবর , গ্রীষ্মকালীন বক্স অফিসের দখল নিতে ইতিমধ্যেই অনেকটা এগিয়ে ধুরন্ধর। শনিবার শেষে ছবির আয় ছিল ৫০০ কোটি। এখনও অবধি ৫৪৫ কোটির ব্যবসা করেছে এই ছবি। ওপেনিং উইকেন্ডে এখন ৭০০ কোটির মাইলস্টোন ছোঁয়ার দিকে এগোচ্ছে ধুরন্ধর ২। ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার শেষ নেই। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় ইয়ামি গৌতম , সঞ্জয় দত্ত , অক্ষয় খান্না , রনবীর সিং , আর মাধবনকে নিয়ে অযোধ্যা রামমন্দিরে যান আদিত্য ধর।ছবিটি ভীষণই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য , পাকিস্তানে ঢুকে হামজার এই ভয়ঙ্কর মিশন নাকি আগের বারের তুলনায় আরও মারাত্বক। প্রথম পর্ব নাকি শুধুই ট্রেলার ছিল। সেখানে ভয়াবহতার কিছুই নাকি দেখানো হয়নি। এমনই দাবি করেছিলেন ছবির নির্মাতা। দ্বিতীয় পর্বের রিভিউ থেকেই বোঝা যায় , একেবারে সঠিক দাবি করেছিলেন তিনি। ইতিমধ্যেই ছবির প্রশংসায় পঞ্চমুখ গোটা দর্শকমহল। রণবীরের অভিনয়কে কুর্নিশ জানিয়েছেন সকলে। এই দুটি ছবির মাধ্যমেই কেরিয়ারের ভরাডুবি বাঁচিয়েছেন রণবীর।
(ছবিটির সত্যতা যাচাই করেনি TV19 বাংলা)
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের