নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দলের অন্দরে নজিরবিহীন ভাঙন, একের পর এক শীর্ষ নেতার বিদ্রোহ এই কঠিন রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের ঐতিহ্যবাহী শহিদ সমাবেশকে সামনে রেখে কর্মীদের একজোট হওয়ার বার্তা দিলেন তিনি। একইসঙ্গে বিদ্রোহীদের উদ্দেশ্যে ফিরিয়ে আনার আবেদন জানিয়ে দিলেন আবেগঘন বার্তা।
তৃণমূল জামানায় অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হল ২১শে জুলাই। বিগত ১৫ বছর ধরে ধর্মতলায় শহীদ স্মরণে এই দিনটিকে পালন করে এসেছে। এই ২১ শে জুলাইয়ের সমাবেশে অংশগ্রহণ করার জন্য দূর দূরান্ত জেলা থেকে একাধিক মানুষ আসতেন। তবে পালাবদলের পর থেকে প্রশ্ন উঠতে থাকে ২১ শে জুলাইয়ের সমাবেশ পালিত হবে কিনা। সম্প্রতি এই ২১ শে জুলাইয়ে রাস্তা আটকে জমায়েত করার জন্য হাইকোর্ট কড়া বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সমস্ত জল্পনা কল্পনার মধ্যে অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার রামমোহন হলে উত্তর কলকাতা জেলা তৃণমূলের উদ্যোগে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ‘আমরা বেইমান নই’ ব্যানারে অনুষ্ঠিত ওই সভায় ফোনে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'শহিদ স্মরণ কর্মসূচি প্রতি বছর ধর্মতলাতেই হয়েছে। এবারও পুলিশের অনুমতি পেলে সেখানেই হবে। পাঁচজন কর্মী থাকলেও আমি সভায় যাব।' বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় কর্মীদের মনোবল ধরে রাখার পাশাপাশি বিদ্রোহীদের প্রতিও আহ্বান জানান তৃণমূল নেত্রী।
তার কথায়, ' যাদের শুভবুদ্ধি আছে তাঁরা ফিরে আসুন। মনে রাখবেন, যারা গিয়েছেন তারা না ঘরকা, না ঘাটকা। টাকার লোভে আমরা দল বিক্রি করতে পারি না।' মমতার এই বার্তা স্পষ্ট করে দিয়েছে, ২১ জুলাইয়ের সমাবেশকে শুধুমাত্র শহিদ দিবসের কর্মসূচি হিসেবে নয়, বরং দলের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মঞ্চ হিসেবেই দেখছে তৃণমূল নেতৃত্ব।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের