নিজস্ব প্রতিনিধি , কর্ণাটক - ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল অধ্যায়ের এবার সমাপ্তি ঘটল। কিংবদন্তি প্লেব্যাক শিল্পী এস জানকী ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। শনিবার মহীশূরে তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। তার প্রয়াণে শিল্পী, অনুরাগী আর চলচ্চিত্র জগতে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।

দীর্ঘ কয়েক দশকের সঙ্গীত জীবনে এস জানকী প্রায় ৪৮ হাজার গান গেয়েছেন। বাংলা, তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালম, হিন্দি সহ ২০টিরও বেশি ভাষায় গান তার কণ্ঠ শোনা গেছে। অসাধারণ গায়কীর জন্য তিনি ‘দক্ষিণের নাইটিঙ্গেল’ নামে পরিচিতি পান। চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বহু সম্মান তার ঝুলিতে রয়েছে।

শিল্পীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর নাতনি অপ্সরা বৈদ্যুলা সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দেন। তিনি জানান, পরিবারের সকলের উপস্থিতিতে শান্তিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এস জানকী। একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর আবেদনও করেন তিনি। তার বার্তায় দিদিমার স্নেহ, সরলতা আর ভালোবাসার স্মৃতিও উঠে আসে।

১৯৩৮ সালের ২৩ এপ্রিল অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার পল্লাপত্তলা গ্রামে জন্ম এস জানকীর। ছোটবেলা থেকেই গানের প্রতি টান ছিল। পরে চেন্নাইয়ে গিয়ে প্লেব্যাক গায়িকা হিসেবে যাত্রা শুরু করেন। ব্যক্তিগত জীবনে স্বামী আর একমাত্র ছেলেকে হারানোর গভীর শোকের মধ্যেও সঙ্গীতের প্রতি তার ভালোবাসা অটুট ছিল। ভারতীয় সঙ্গীতের ইতিহাসে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের