নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল কংগ্রেস ছেড়ে দলবদলের পর থেকেই তীব্র হচ্ছে রাজনৈতিক তরজা। এবার বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে বিস্ফোরক আর্থিক লেনদেনের অভিযোগ তুললেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তার দাবি, দলত্যাগী ২০ জন সাংসদ মোটা অঙ্কের টাকা নিয়েছেন। যদিও সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিদ্রোহী শিবির। এই অভিযোগের পাল্টা এবার আইনি লড়াইয়ের ইঙ্গিত দিলেন এনসিপিআইয়ের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
সম্প্রতি একটি সামাজিক মাধ্যমের পোস্টে মহুয়া মৈত্র দাবি করেন, তৃণমূল ছেড়ে যাওয়া ২০ জন বিদ্রোহী সাংসদ প্রত্যেকে অগ্রিম ৪ কোটি টাকা পেয়েছেন এবং আগামী ৩৬ মাস ধরে প্রতি মাসে ১ কোটি টাকা করে পাওয়ার চুক্তি রয়েছে। পরবর্তীতে সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ফের তিনি এই অভিযোগ পুনরাবৃত্তি করেন। তার বক্তব্য, ' ওদের ভয়, কীসের এতো ভয়? আমাকেও ইডি-সিবিআই ডেকেছিল। আমার ভয় নেই। ওদের ভয় সম্পত্তি বাঁচানোর।'
অন্যদিকে, এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তার দাবি, কোনও ধরনের আর্থিক লেনদেন হয়নি। বিধানসভা নির্বাচনের ফলাফল ও রাজনৈতিক অবস্থানের ভিত্তিতেই তারা নতুন দলে যোগ দিয়েছেন। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, মহুয়া মৈত্র কীভাবে নির্দিষ্ট অঙ্কের টাকা এবং কথিত লেনদেনের তথ্য জানলেন।
কাকলি ঘোষ দস্তিদার আরও বলেন, মহুয়ার এই মন্তব্য তাদের মানহানি করেছে। তাই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই হয়েছে। একই সঙ্গে তিনি মহুয়ার অতীত বিতর্কের প্রসঙ্গও টেনে এনে পাল্টা আক্রমণ শানান।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের