নিজস্ব প্রতিনিধি , দিসপুর - আসন্ন বিধানসভা ভোট নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। প্রার্থী ঘোষণার পর থেকে আরও উত্তপ্ত রাজনীতিক মহল। একাধিক জায়গায় দলবদলের চিত্র সামনে এসেছে। এবার ভোটের মুখে বিরাট সিদ্বান্ত নিয়ে ফেললেন অসমের হেভিওয়েট নেতা। নতুন রাজনৈতিক দল গঠন করতে চলেছেন তিনি। যার নামও ঠিক করা হয়ে গেছে তার।
সূত্রের খবর , ৩৫ বছর ধরে বিজেপির সঙ্গে যুক্ত জয়ন্ত দাস। নিঃস্বার্থভাবে সেবাও করেছেন। দল পরিচিতি হওয়ার আগেও পতাকা ধরে ঘুরেছেন। অথচ টিকিট পাননি। কংগ্রেস থেকে আসা নেতাদের টিকিট দিলেও তাকে বারংবার বঞ্চিত করা হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করবেন জয়ন্ত দাস। হেমন্ত বিশ্বশর্মার আমলে পুরোনো বিজেপি নেতারা তেমন প্রাধান্য পান না। তবে এবার ক্ষুব্ধ হয়ে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জয়ন্ত। নিজের রাজনৈতিক দল গঠন করতে চলেছেন তিনি। প্রাথমিকভাবে সেই নামও ভেবে ফেলেছেন। তার নতুন দলের নাম হবে 'তৃণমূল বিজেপি'।
জয়ন্ত দাস এবারও অসমের দিসপুর আসন থেকে দলের টিকিট চেয়েছিলেন। এবারও তাকে একইভাবে বঞ্চিত করা হয়েছে। একদিন আগে কংগ্রেস থেকে আসা প্রদ্যুত বরদলুইকে সেই আসনে প্রার্থী করেছে বিজেপি। ৩৫ বছর ধরে আশায় দিন গুণেও বারবার তাকে হেয় করা হয়েছে। তাই এবার নিজের পথ বেছে নিলেন।
উল্লেখ্য , দিসপুর থেকে একই সঙ্গে দুজন কংগ্রেস প্রার্থী আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করবেন। তবে দুজন দুটি আলাদা দলের হয়ে। একজন বিজেপি একজন কংগ্রেস। তাদের মাঝে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন জয়ন্ত দাস। ভোটের পরেই এই রাজনৈতিক দল গঠন করতে চলেছেন তিনি। যেখানে হেমন্ত বিশ্বশর্মার দাপটে কোণঠাসা হওয়া বিজেপি নেতারা থাকবেন।
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের