নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ৩০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা 'আখরি সাওয়ালের' ট্রেলার। কিন্তু লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ট্রেলার মুক্তির জন্য সেন্সেরের অনুমোদন পাওয়া যায়নি। কিন্তু কেন ? বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না সঞ্জয় দত্তের। কন্নড় মুভি 'কেডি: দ্য ডেভিলের' হিন্দি ভার্সনে নোরা ফাতেহির সঙ্গে সঞ্জুবাবার 'সরকে চুনার তেরি সরকে' গান নিয়ে বিতর্কের জেড়ে মহিলা কমিশনের কাছ থেকে চিঠি পেয়েছিলেন। কমিশনের হাজিরা দিয়ে সমাজ কল্যাণ ও নারী ক্ষমতায়নের দিকে তাকিয়ে ৫০ জন আদিবাসী শিশু কন্যার শিক্ষার ব্যায়ভারের প্রতিশ্রুতিও দিয়েছিলেন খলনায়ক।
হনুমান জয়ন্তীর দিন প্রকাশ্য এসেছিল সিনেমার টিজার। কিন্তু লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ট্রেলারের মুক্তির জন্য সেন্সরের অনুমোদন পাওয়া যায়নি। সম্প্রতিক এক প্রতিবেদনে প্রকাশিত খবর অনুযায়ী সিবিএফসির অনুমোদন না পাওয়ায় নির্ধারিত দিনের ট্রেলারটি মুক্তি পাওয়া সম্ভব নয়। অভিজিৎ মোহন ওয়ারং পরিচালিত 'আখরি সাওয়ালের' বেশ কিছু পরিবর্তনের নির্দেশ দিয়েছে সেন্সর। পরিবর্তিত কনটেন্ট দেখে ট্রেলার মুক্তি ছাড়পত্র দেবে বলে জানিয়েছেন সিবিএফসি। তবে নতুন মুক্তির তারিখ এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। টিজার মুক্তির পর দর্শকদের মধ্যে ট্রেলার নিয়ে প্রবল উত্তেজনা ছিল। তবে নির্দিষ্ট দিনে ট্রেলার মুক্তি না পাওয়ায় সঞ্জয় দত্তের ভক্তরা হতাশ হবে সেই কথা বলার অপেক্ষায় রাখে না। তবে কি কারণে ট্রেলার মুক্তিতে স্থগিতাদেশ জারি করল সেন্সর বোর্ড? এই নিয়ে অনেকেই মনে করেছেন টিজারে রাজনৈতিক উস্কানির কারণে ট্রেলার পুনঃনির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিহাসের পাতা থেকে সংগৃহীত তথ্য এবং বেশ কিছু বিতর্কিত বিষয়ের উপর আলোকপাত করেই তৈরি করা হয়েছে 'আখরি সাওয়াল'। যার মধ্যে রয়েছে মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডের পর জারি করা নিষেধাজ্ঞা থেকে বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার মতো অত্যন্ত সংবেদনশীল ঘটনাগুলি। এছাড়াও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএসের দীর্ঘ ১০০ বছরের জার্নি কেউ তুলে ধরার ইঙ্গিত রয়েছে টিজারে। এটি প্রচলিত ইতিহাসের বাইরে গিয়ে নিঃস্বার্থ সেবার আদর্শ এবং ভারতের সমাসনৈতিক যাত্রার অচেনা দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে। সঞ্জয় দত্তের এই ছবিতে অভিনয় করেছেন নামাশি চক্রবর্তী, নীতু চন্দ্র, ত্রিধা চৌধুরী মৃণাল কুলকার্নি, সমীরা রেড্ডি সহ আরো অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের