নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - বলিউড অভিনেতা সলমন খান সহ তার বোন আলভিরা খান অগ্নিহোত্রি ফের আইনি জটিলতায় পড়েছেন। চণ্ডীগড়ের একটি জেলা আদালত প্রতারণার অভিযোগ সংক্রান্ত একটি মামলায় সলমন, আলভিরা সহ ‘বিইং হিউম্যান জুয়েলারি’র সঙ্গে যুক্ত আরও কয়েকজনকে নোটিশ পাঠিয়েছে। ২০২১ সালে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতেই এবার মামলার শুনানি শুরু হয়েছে।

মামলাকারী চণ্ডীগড়ের মণিমাজরার ব্যবসায়ী অরুণ গুপ্ত। তার দাবি, ‘বিইং হিউম্যান জুয়েলারি’র ফ্র্যাঞ্চাইজি নেওয়ার সময় সংস্থার পক্ষ থেকে একাধিক বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, সলমন খান ‘বিগ বস’ এ তার শোরুমের প্রচার করবেন, নিজে এসে উদ্বোধনও করবেন। সেই আশ্বাসে তিনি প্রায় ৩ কোটি টাকা বিনিয়োগ করে শোরুম খুলেছিলেন। কিন্তু অভিযোগ, সেই প্রতিশ্রুতিগুলির একটিও বাস্তবে পূরণ হয়নি।

অরুণ গুপ্ত আরও অভিযোগ করেছেন, ২০১৮ সালের নভেম্বরে শোরুম উদ্বোধনের দিন সলমন খানের বদলে উপস্থিত ছিলেন তার শ্যালক আয়ুশ শর্মা। পরে ২০২০ সালে কোম্পানি যে গুদাম থেকে শোরুমে পণ্য সরবরাহ করা হতো, সেটিও বন্ধ করে দেয়। ফলে পণ্যের সরবরাহ ব্যাহত হয়, ব্যবসায় বড় ক্ষতি হয় এবং তার বিনিয়োগ কার্যত আটকে যায়। এরপরই তিনি ২০২১ সালে চণ্ডীগড় পুলিশের কাছে প্রতারণার অভিযোগ দায়ের করেন।

পুলিশ সেই সময় সলমন খান, আলভিরা খান সহ সংস্থার একাধিক কর্মকর্তাকে সমন পাঠিয়েছিল। তবে অভিযোগকারী দাবি করেন, এতদিনেও তিনি কোনো প্রতিকার বা ক্ষতিপূরণ পাননি। তাই শেষ পর্যন্ত তিনি জেলা আদালতের দ্বারস্থ হন। আদালত জানিয়েছে, অভিযুক্তদের বক্তব্য শোনা ছাড়া মামলায় পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে না। সেই কারণে সলমন, আলভিরা এবং অন্য অভিযুক্তদের ২০২৬ সালের ৫ অক্টোবরের মধ্যে আদালতে জবাব দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের