নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - খেলতে গিয়ে সামান্য ভুলের চরম শাস্তি। ১১ বছরের এক স্কুলপড়ুয়াকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগণার জয়নগরে নির্যাতনের ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছে শিশুটির পরিবার।
পরিবারের দাবি , জয় শিকারি নামের ওই শিশুটি খেলাধুলা করছিল অন্য বালকদের সঙ্গে। পূর্ব চন্দনেশ্বর গ্রামের বাসিন্দা তপন হালদার নামক সেই ব্যক্তি সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন। খেলার সময় ঠেলাঠেলির কারণে জয়ের হাতে থাকা একটি লাঠি গিয়ে লাগে তপন হালদারের গায়ে। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। প্রথমে শিশুটিকে তিনি প্রকাশ্যে ওঠবস করিয়ে অপদস্থ করেন। পরে বাড়িতে নিয়ে গিয়ে উল্টো করে ঝুলিয়ে ভীষণ মারধর করেন।
নির্যাতনের সময় অভিযুক্তের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন এবং ঘটনার ভিডিও মোবাইলে রেকর্ড করা হয়। বাড়ি ফিরে প্রথমে ভয়ে কিছু না বললেও পরে বিষয়টি পরিবারের সামনে আসে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাতে হয়। বর্তমানে সে স্কুলেও যেতে পারছে না। জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্ত এখনও অধরা। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের বাড়িতে তালা ঝুলছে বলে জানা গেছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিশুর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের একাংশ।
ঘটনা প্রসঙ্গে আহত শিশু জয় শিকারি বলে,'আমি স্কুলে যেতে পারছিনা। গায়ে হাতে প্রচন্ড ব্যাথা, জ্বর রয়েছে। সারা শরীরে মেরেছে তপন হালদার। আমগাছে ঝুলিয়েও আমাকে মারধর করেছে কিন্তু সেই ভিডিওটা করেনি। পরে আমি ক্ষমা চাইলে ওখান থেকে নামিয়ে বাড়িতে নিয়ে গিয়ে জামাকাপড় খুলে উল্টো করে ঝুলিয়ে প্রচন্ড মারে। আমি তপন হালদারের শাস্তি চাই'।
পূর্ব চন্দনেশ্বর ৩ নম্বর মন্ডলের সভাপতি বিদ্যাধর নস্কর বলেন,'আমরা ভিডিওটি দেখেছি। প্রথমে কানমোলা দিয়েই ছেড়ে দিতে পারতো। ওইভাবে অমানবিক অত্যাচার করা দেখে আমার অন্তরে ভীষণ আঘাত লেগেছে। আইনত ব্যবস্থা নেওয়া হোক ওই ব্যক্তির বিরুদ্ধে'।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের