নিজস্ব প্রতিনিধি , আবু ধাবি - ২০২২ সালে যা পাননি তার স্বপ্নপূরণ করতে ফের ২০২৬ বিশ্বকাপে মাঠে নামছেন। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে গোল করছেন সেখানে তার সুযোগ না পাওয়াটাই অবাক হওয়ার মত। যদিও এসব প্রসঙ্গ আর আসছেনা। এখন একটাই বিষয় বিশ্বকাপের পর রোনাল্ডো কি আর খেলবেন? রোনাল্ডো সেসব স্থির করেই ফেলেছেন। আল আখদাউদের বিরুদ্ধে জোড়া গোল করে ফের নিজের ইচ্ছের কথা জানিয়ে দিলেন।
এখনও অবধি ৯৫৬ টি গোল পূরণ হয়ে গেছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। যে ছন্দে আছেন সেখানে ১০০০ গোল পূরণ করা তার কাছে কোনো বড় বিষয় নয়। ম্যাচ শেষে রোনাল্ডো জানিয়েছেন , "এখন খেলা চালিয়ে যাওয়া কঠিন। কিন্তু আমি অনুপ্রাণিত। আমার ইচ্ছাশক্তি অনেক বেশি। আমি খেলা চালিয়ে যেতে চাই।"
রোনাল্ডো আরও বলেন , "মধ্যপূর্ব না ইউরোপ, আমি কোথায় খেলছি সেটা নিয়ে ভাবিই না। আমি সব সময় ফুটবল খেলা উপভোগ করি। এভাবেই চালিয়ে যেতে চাই। আপনারা জানেন আমার লক্ষ্য কী। আমি ট্রফি জিততে চাই ও সেই ১০০০ গোলের সংখ্যায় পৌঁছতে চাই। চোট না পেলে নিশ্চিত ভাবেই সেই কাজ করে দেখাব।"
উল্লেখ্য , পর্তুগিজ কোচ রবার্তো মার্টিনেজ জানিয়ে দিয়েছেন, ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে সর্বদা প্রথম একাদশে রেখে খেলাতে চান। কারণ , যেকোনো মুহূর্তে বিপক্ষ দলের ত্রাস হয়ে উঠতে পারেন তিনি। পজিশনিং সেন্স এখনও তার সবচেয়ে সেরা। অন্যদিকে, ব্রুনো ফার্নান্দেজ জানিয়েছিলেন , রোনাল্ডো বিশ্বকাপের মত মঞ্চে পর্তুগালের অন্যতম বড় ভরসা। এরপর তার ছন্দ যেন সেই উচ্ছ্বাস আরও বাড়িয়ে তুলছে। সেখানে পর্তুগিজ দলে তার সুযোগ পাওয়ার প্রশ্ন এখন বৃথা।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের