নিজস্ব প্রতিনিধি, কলকাতা – যুদ্ধের দাবানলে প্রভাব পড়েছে জ্বালানিতে। সঙ্কট দেখা দিচ্ছে জ্বালানির। দাম বেড়েছে গ্যাসের। বন্ধের মুখে দাঁড়িয়ে রাস্তার ধারের একাধিক পাইস হোটেল ও রেস্তরাঁ। ভাড়া বেড়েছে অটোয়। এই আবহে কৃত্রিমভাবে সমস্যার সম্মুখীন না হওয়ার জন্য কালোবাজারি রুখতে বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জ্বালানি সঙ্কটের জন্য কেন্দ্রকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, সঞ্চয়ের খতিয়ান আগে না এলপিজি বুকিং নিয়ে কেন কড়াকড়ির বিজ্ঞপ্তি জারি করল? এই আবহে আগাম অতি সতর্কতা অবলম্বন করছে রাজ্য সরকার। বুধবার গ্যাস ডিলারদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। দুঃসময়ে কীভাবে গ্যাসের সমস্যা থেকে রক্ষা করা যায় আমজনতাকে, তা নিয়ে বৈঠকে আলোচনা করা হতে পারে।
সঙ্কটকালে কালোবাজারি রুখতে জেলাশাসক, পুলিশ সুপারদের বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কেউ অবৈধভাবে সিলিন্ডার যদি মজুত করে, প্রয়োজন হলে তাঁর থেকে বাজেয়াপ্ত করতে হবে। কোনওভাবে কালোবাজারি বরদাস্ত করবে না সরকার। উল্লেখ্য, ৩০ টাকা বা ৩৫ টাকায় সবজি ভাত পাওয়া যেত কলকাতায়। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪০ টাকা। ৪০-এর ডিম ভাতের দাম বেড়ে হয়েছে ৪৫।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা