নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এক মামলায় স্বস্তি, অন্য মামলায় ধাক্কা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের আগাম জামিন মামলায় এমনই মিশ্র রায় দিল কলকাতা হাইকোর্ট। ডেবরা-সংক্রান্ত মামলায় আগাম জামিন মিললেও, শালবনি জমি প্রতারণা মামলায় তার আবেদন খারিজ করে তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার কলকাতা হাইকোর্টে সুমিত রায়ের আগাম জামিনের আবেদনের শুনানিতে ডেবরায় টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় তাকে অন্তর্বর্তী স্বস্তি দেওয়া হয়। তবে শালবনির সরকারি জমি সংক্রান্ত প্রতারণা মামলায় আদালত আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে তদন্তকারী সংস্থার সামনে হাজির হয়ে তদন্তে পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।
মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা গ্রেফতার হওয়ার পর তদন্তে উঠে আসে সুমিত রায়ের নাম। অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছিল। পাশাপাশি শালবনিতে সরকারি জমির ভুয়ো নথি তৈরি করে বিক্রির অভিযোগেও তার নাম জড়ায়। এই অভিযোগের ভিত্তিতে মাসখানেক আগে শালবনি থানার পুলিশ সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায়। পরে আদালতের নির্দেশে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং লুক-আউট নোটিশও জারি হয়। এরপরই আগাম জামিনের আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন তিনি।
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের