নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও তাৎক্ষণিক স্বস্তি পেলেন না ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশযাত্রা সংক্রান্ত মামলায় শীর্ষ আদালত হস্তক্ষেপ না করে বিষয়টি ফের হাইকোর্টের নিষ্পত্তির জন্য পাঠিয়ে দিয়েছে। তবে মামলাটির দ্রুত শুনানির বিষয়টি বিবেচনা করার অনুরোধও জানিয়েছে সুপ্রিম কোর্ট।
চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার বেঞ্চে মামলার শুনানি হয়। শুনানি শেষে শীর্ষ আদালত জানায়, যেহেতু বিষয়টি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে বিচারাধীন, তাই সেখানেই মামলার নিষ্পত্তি হওয়া উচিত। একইসঙ্গে দ্রুত শুনানির বিষয়টি বিবেচনা করতে হাইকোর্টকে অনুরোধ জানানো হয়। এর আগে কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে শুনানির সময় আদালত জানতে চেয়েছিল, অভিষেক কলকাতার কোনও বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের পরামর্শ নিয়েছেন কি না।
সাংসদের আইনজীবী জানান, তার মক্কেলের দীর্ঘদিন ধরেই আমেরিকায় চিকিৎসা চলছে। অন্যদিকে, রাজ্যের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় যে, অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন থাকায় এই মুহূর্তে বিদেশে যাওয়ার অনুমতি দিলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে। দুই পক্ষের বক্তব্য শোনার পর হাইকোর্ট নির্দেশ দেয়, প্রথমে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের কাছে চিকিৎসা করাতে হবে। যদি বিশেষজ্ঞ মত দেন যে, কলকাতায় প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব নয় এবং বিদেশে চিকিৎসা করানো জরুরি, তাহলে সেই মতামতকে আদালত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
তসলিমাকে নাগরিক সংবর্ধনা শুভেন্দুর
ভক্তদের ঢল সামলাতে কড়া পুলিশি নিরাপত্তা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের