নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘিরে ফের সরগরম রাজ্য রাজনীতি। বিজেপির বিরুদ্ধে নেতাজিকে অসম্মান করার অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালেন কালীঘাট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে নেতাজির অন্তর্ধান রহস্যের ফাইল প্রকাশের দাবি জানিয়ে আন্দোলনের ডাকও দিলেন তিনি।
মঙ্গলবার সমাজমাধ্যমে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিজেপি ক্ষমতায় আসার আগে নেতাজির অন্তর্ধান সংক্রান্ত সমস্ত ফাইল প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। বরং তার অভিযোগ, বর্তমানে নেতাজি সুভাষচন্দ্র বসুকেই অসম্মান করা হচ্ছে। নেতাজির স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করিয়ে মমতা বলেন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন থেকে শুরু করে আন্দামান-নিকোবরকে স্বাধীন ভূখণ্ড হিসেবে ঘোষণা প্রতিটি ক্ষেত্রেই নেতাজির ভূমিকা অনন্য।
এদিন বিজেপির বিরুদ্ধে গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার খর্ব করার অভিযোগও তোলেন মমতা। তার দাবি, রাজনৈতিক কর্মসূচির জন্য বারবার আদালতের দ্বারস্থ হতে হচ্ছে এবং দলের নিচুতলার কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। সেই পরিস্থিতিতে যাদের বিবেক এখনও জাগ্রত, তাদের প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি নেতাজির অন্তর্ধান রহস্যের সমস্ত ফাইল প্রকাশের দাবিও পুনরায় তুলে ধরেন।
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের