নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ সন্দেহভাজনদের তদন্তে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি রাজ্যের প্রতিমন্ত্রী উমেশ রাইও জঙ্গিদের সম্ভাব্য নিশানায় ছিলেন। এই প্রেক্ষাপটে মুখ খুলে উমেশ রাই জানিয়েছেন, তিনি পরিস্থিতি নিয়ে সতর্ক থাকলেও রাজ্য পুলিশ ও প্রশাসনের উপর সম্পূর্ণ আস্থা রাখছেন। একইসঙ্গে কড়া বার্তা দিয়ে বলেন, 'ওরা ভুল জায়গায় হাত দিয়েছে।'
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উমেশ রাই জানান, ঘটনার শুরু থেকেই তার সন্দেহ ছিল যে, এই ষড়যন্ত্রে স্থানীয় কারও সহযোগিতা ছিল। তার দাবি, তার পরিবার, দৈনন্দিন জীবনযাপন এবং ব্যক্তিগত তথ্য সম্পর্কে যে পরিমাণ তথ্য অভিযুক্তদের কাছে ছিল, তা স্থানীয় সহযোগিতা ছাড়া সম্ভব নয়। প্রতিমন্ত্রীর অভিযোগ, তাকে ফোন করে ৫ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। উমেশ রাই বলেন, ' আমি জীবনে কোনওদিন একসঙ্গে ৫ কোটি টাকা দেখিনি। যারা তথ্য দিয়েছিল, তারা ভুল তথ্য দিয়েছিল। ওরা ভেবেছিল ভয় দেখিয়ে টাকা আদায় করবে। কিন্তু ভুল জায়গায় হাত দিয়েছে।'
উমেশ রাই আরও বলেন, তদন্তে যারা ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন, তাদের পাশাপাশি এই চক্রের সঙ্গে যুক্ত অন্যদেরও আইনের আওতায় আনা হবে বলে তার বিশ্বাস। একইসঙ্গে তিনি বলেন, রাজ্য সরকার ও পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ করায় সম্ভাব্য বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। তবে এই সমস্ত অভিযোগের তদন্ত এখনও চলছে এবং তদন্তকারী সংস্থার পক্ষ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই অনুসন্ধান এগোচ্ছে।
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
তসলিমাকে নাগরিক সংবর্ধনা শুভেন্দুর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের