নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কালীঘাট তৃণমূলে ফের ভাঙনের ইঙ্গিত। প্রাক্তন মন্ত্রী শশী পাঁজার সঙ্গে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সাক্ষাৎ ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। দীর্ঘদিনের ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কের কথা প্রকাশ্যে তুলে ধরে কাকলির মন্তব্যকে ঘিরে জল্পনা আরও জোরালো হয়েছে। যদিও এই সাক্ষাৎকে কেন্দ্র করে শশী পাঁজার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের রাজনৈতিক সমীকরণে একাধিক পরিবর্তন দেখা গেছে। সেই আবহেই শনিবার কাকলি ঘোষ দস্তিদারের চেম্বারে যান শশী পাঁজা। দীর্ঘদিন জনসমক্ষে খুব একটা দেখা না যাওয়ায় এই সাক্ষাৎ রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। সাক্ষাতের পর কাকলি ঘোষ দস্তিদার জানান, শশী পাঁজা তার 'প্রথম ছাত্রী'। তিনি বলেন, আর জি কর থেকে পাশ করার পর ১৯৮৭-৮৮ সাল থেকেই শশী তার সঙ্গে আলট্রাসাউন্ডের কাজ শেখা শুরু করেন এবং এখনও প্রতিদিন ‘ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে' রোগী দেখেন।
কাকলির কথায়, তিন দশকেরও বেশি সময় ধরে তাদের পেশাগত সম্পর্ক অটুট রয়েছে এবং এখনও প্রায় প্রতিদিনই তাদের কথা হয়। এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এই সাক্ষাৎ কি নিছকই ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কের বহিঃপ্রকাশ, নাকি এর নেপথ্যে রয়েছে বৃহত্তর রাজনৈতিক বার্তা। তবে এ বিষয়ে শশী পাঁজার পক্ষ থেকে কোনও প্রকাশ্য মন্তব্য এখনও সামনে আসেনি।
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের