নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় মঙ্গলবারও অগ্রগতি হল না। প্রয়োজনীয় নথিপত্র হাতে না-পৌঁছনোয় শুনানি পিছিয়ে দিল হাইকোর্ট। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব করেছেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভার নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। মঙ্গলবার সেই মামলার শুনানিতে তার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মামলার প্রয়োজনীয় নথিপত্র এখনও তাদের হাতে এসে পৌঁছায়নি। ফলে শুনানি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে, মুখ্যমন্ত্রী তথা ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারীর পক্ষে আইনজীবী জয়দীপ কর লিখিত জবাব দাখিলের জন্য আরও চার সপ্তাহ সময় চান। এই আবেদনের বিরোধিতা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেন।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, নির্বাচনী মামলার নিষ্পত্তিতে অস্বাভাবিক বিলম্ব এখন প্রায় নিয়মে পরিণত হয়েছে। শুভেন্দুর আইনজীবী আদালতে জানান, পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট ইভিএম এবং মামলার সমস্ত গুরুত্বপূর্ণ নথি যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে। তাই মামলার অগ্রগতিতে কোনও বাধা থাকার কথা নয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি গৌরাঙ্গ কান্ত নির্দেশ দেন, আগামী চার সপ্তাহের মধ্যে মামলার সঙ্গে যুক্ত প্রত্যেক পক্ষকে নিজেদের কাছে থাকা সমস্ত প্রয়োজনীয় নথির কপি অপর পক্ষকে দিতে হবে। সেই সংক্রান্ত হলফনামাও আদালতে জমা করতে হবে। পাশাপাশি, এই মামলায় যুক্ত হওয়ার আবেদন জানানো এক প্রার্থীর বিষয়ে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছেও রিপোর্ট তলব করা হয়েছে।
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের