নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জইশ-ই-মহম্মদের সন্দেহভাজন সদস্য হামিম মণ্ডলকে জেরা করে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। তদন্তকারীদের দাবি, শুধু মুখ্যমন্ত্রীর কর্মসূচি বা যাতায়াতের পথ নয়, তার চিনার পার্কের বাসভবন থেকে নবান্ন চত্বরও নজরদারির আওতায় এনেছিল জঙ্গি চক্র। সম্ভাব্য নাশকতার ছক কতটা বিস্তৃত ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত আরও জোরদার করেছে STF।
গত বৃহস্পতিবার বর্ধমান থেকে গ্রেফতার করা হয় জইশ-ই-মহম্মদের সন্দেহভাজন সদস্য হামিম মণ্ডলকে। জেরায় তদন্তকারীদের দাবি, পাকিস্তানি হ্যান্ডলারদের নির্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির উপর নিয়মিত নজরদারি চালাত সে। তার বিভিন্ন অনুষ্ঠান, সফরসূচি এবং নিরাপত্তার দুর্বল দিক চিহ্নিত করাই ছিল হামিমের মূল দায়িত্ব। তদন্তে আরও জানা গেছে, মুখ্যমন্ত্রীর চিনার পার্কের বাসভবনের আশপাশেও রেইকি চালিয়েছিল হামিম। এমনকি ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকার পরিকল্পনাও ছিল বলে তদন্তকারীদের অনুমান।
পাশাপাশি, নবান্ন চত্বরেও হামিম বা তার সহযোগীরা নজরদারি চালিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সেই কারণেই নবান্নের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। STF-এর দাবি, শুধু মুখ্যমন্ত্রীই নন, হাওড়ার উত্তর কেন্দ্রের বিধায়ক তথা পুর প্রতিমন্ত্রী উমেশ রাই ও তার ছেলেও জঙ্গিদের টার্গেটে ছিলেন। তদন্তকারীদের অভিযোগ, হানিট্র্যাপের মাধ্যমে মন্ত্রীপুত্রকে ফাঁদে ফেলে অপহরণের পরিকল্পনাও করা হয়েছিল। ইতিমধ্যে হামিমের সহযোগী হিসেবে ঝাড়খণ্ডের অর্পিতা সরকার এবং আদিত্য সিংকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করে জঙ্গি নেটওয়ার্ক, পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ, সম্ভাব্য নাশকতার পরিকল্পনা এবং অর্থের উৎস সম্পর্কে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের