নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - আগস্ট মাস মানেই সেই ভয়াবহ স্মৃতির ভার। এই মাসেই আরজি.কর মেডিক্যাল কলেজে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ ও খুন করা হয়েছিল তরুণী চিকিৎসককে। সেই ক্ষত আজও অমলিন। তাই ব্যক্তিগত শোকের আবহে আগামী সাত দিনের জন্য রাজনৈতিক ও সামাজিক সমস্ত কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিলেন পানিহাটির বিজেপি বিধায়ক তথা নিহত তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ।
রবিবার সমাজমাধ্যমে একটি আবেগঘন বার্তায় রত্না দেবনাথ জানান, আগামী সাত দিন তিনি ফোনে বা সরাসরি কারও সঙ্গে যোগাযোগ করবেন না। কোনও রাজনৈতিক বা সামাজিক অনুষ্ঠানেও অংশ নেবেন না। তবে তার জনতার কার্যালয়ের প্রশাসনিক কাজ স্বাভাবিকভাবেই চলবে এবং প্রয়োজনীয় পরিষেবা চালু থাকবে। ২০২৪ সালের ৯ আগস্ট আরজি.কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা দেশজুড়ে প্রবল আলোড়ন তুলেছিল। সেই ঘটনার পর মেয়ের ন্যায়বিচারের দাবিতে দীর্ঘ আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন রত্না দেবনাথ।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'আমি আপনাদের থেকে সাতদিন আমার ব্যক্তিগত কারণে চেয়ে নিচ্ছি। আগামী সাতদিন আমি ফোনে বা সরাসরি কারও সঙ্গে যোগাযোগ করতে পারব না। কোনও রাজনৈতিক বা সামাজিক অনুষ্ঠানেও উপস্থিত না থাকার আর্জি জানাচ্ছি। আমার জনতার কার্যালয়ের অফিসিয়াল কাজ যথারীতি চলবে। আমার এই কদিনের অনুপস্থিতি আপনারা আন্তরিকভাবে মার্জনা করবেন।'
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের