নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - গ্যাস বুকিংয়ের টাকা আপডেট করতে গিয়েই চোখ কপালে। ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ প্রায় ১০০ কোটি টাকা ব্যালেন্স দেখে হতবাক কুলতলির এক গৃহবধূ। রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে , কুলতলি ব্লকের কুন্দখালি অঞ্চলের কীর্তনখোলা গ্রামের গৃহবধূ কাশ্মীরা শেখের স্বামী কলকাতায় মানিব্যাগ তৈরির কাজ করেন। সেই আয়েই কোনওমতে তাদের সংসার চলে। কয়েকদিন আগে গ্যাস বুকিংয়ের পর ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে গিয়ে তিনি দেখেন তার অ্যাকাউন্টে ৯৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকা ব্যালেন্স দেখাচ্ছে। মুহূর্তের মধ্যে এমন বিপুল অঙ্কের টাকা দেখে হতবাক হয়ে পড়েন তিনি সহ পরিবারের সকল সদস্যরা। এরপর বিষয়টি জানাতে কাশ্মীরা শেখ তার স্বামীকে সঙ্গে নিয়ে স্থানীয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জামতলা শাখায় যান। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে না দেখে তাদের বাড়ি ফিরে যেতে বলেন।
তাদের অভিযোগ, বর্তমানে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত লেনদেন বন্ধ রয়েছে। শুধু রহস্যজনকভাবে দেখানো ওই বিপুল অঙ্কের টাকা নয়, নিজেদের জমানো অর্থও তুলতে পারছেন না তারা। ফলে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে পরিবারের। কীভাবে এই বিপুল অঙ্কের টাকা অ্যাকাউন্টে দেখানো হল, কেন লেনদেন বন্ধ হয়ে গেল, কবে সমস্যার সমাধান হবে তা এখনও স্পষ্ট নয়। তবে এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
ঘটনা প্রসঙ্গে কাশ্মীরা শেখের বক্তব্য,'এত টাকা কিভাবে এলো আমি জানিনা। গ্যাস বুকিংয়ের পর ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে গিয়ে দেখি এতগুলো টাকা ঢুকেছে। ব্যাংকে গিয়ে জানালে ম্যানেজার কোনো স্টেপ নেয়নি। আমাদের মতো গরিব মানুষদের সঙ্গে হঠাৎ কেন এরকম হলো সেই নিয়ে খুবই আতঙ্কে রয়েছি'।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
বিক্ষোভে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে পঞ্চায়েত অফিস
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের