নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি - ফের পুলিশের বড় সাফল্য। আটার বস্তার আড়ালে ট্রাকে লুকিয়ে পাচারের চেষ্টা বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে পুলিশ। তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ১৮ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। ঘটনায় ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পাহাড়পুর এলাকায় ।
পুলিশ সূত্রে জানা গেছে , কলকাতা থেকে গুয়াহাটি যাচ্ছিল এই ট্রাকটি। গোপনসূত্রে খবর পেয়ে আটক করা হয় লরিটি। ট্রাকের উপরের অংশে আটার বস্তা রাখা ছিল। সেই বস্তার আড়ালে কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ কাফ সিরাপ। বৈধ কোনো কাগজ পাওয়া যায়নি, শুধু আটার চালান পাওয়া যায়। ট্রাক থেকে উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল বাজেয়াপ্ত করে কোতুয়ালি থানার পুলিশ। ট্রাক চালকেও গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক অনুমান, রাজ্যের বাইরে পাচারের উদ্দেশ্যেই এই চালান নিয়ে যাওয়া হচ্ছিল।
পুলিশ কর্তৃপক্ষ জানান,' ইনফরমেশন পাওয়া যায় ওই ট্রাকে নার্কোটিক্স কিছু আছে। সেই অনুযায়ী অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে দেখা যায় আটার বস্তার আড়ালে হাজার হাজার কাফ সিরাপ। কোনো চালান নেই, শুধু আটার চালান। ড্রাইভার একাই ছিল, তাকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আরও কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।'
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
বিক্ষোভে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে পঞ্চায়েত অফিস
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের