নিজস্ব প্রতিনিধি , বীরভূম - পাথর সম্রাট টুলু মণ্ডল এখনও অধরা। তবে তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তে একের পর এক পদক্ষেপ করছে পুলিশ। মিনার মণ্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের পর রবিবার রাতে গ্রেফতার করা হল টুলু ঘনিষ্ঠ সীতেশ প্রামাণিককে। তদন্তকারীদের দাবি, পাথর খাদান সংক্রান্ত আর্থিক লেনদেনের নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তার কাছ থেকে পাওয়া যেতে পারে।
রবিবার সন্ধ্যায় মহম্মদবাজার থানার একটি দল সিউড়িতে অভিযান চালিয়ে সীতেশ প্রামাণিককে আটক করে। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, টুলু মণ্ডলের একাধিক ম্যানেজারের মধ্যে সীতেশ অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। পাথর খাদান সংক্রান্ত আর্থিক লেনদেন ও নেটওয়ার্ক সম্পর্কে তার কাছে বিস্তর তথ্য রয়েছে। তদন্তে উঠে এসেছে, মিনার মণ্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনার সূত্র ধরেই সীতেশের নাম সামনে আসে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন আর্থিক লেনদেন, সংশ্লিষ্ট ব্যক্তি এবং সম্ভাব্য নেটওয়ার্ক সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে দাবি। সোমবার ধৃত সীতেশ প্রামাণিককে সিউড়ি আদালতে তোলা হবে। তদন্তকারীরা তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানাতে পারেন। সীতেশ প্রামাণিকের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই পাথর খাদান সংক্রান্ত আর্থিক লেনদেনের নেটওয়ার্ক খতিয়ে দেখছে তদন্তকারীরা।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
বিক্ষোভে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে পঞ্চায়েত অফিস
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের