নিজস্ব প্রতিনিধি , মালদহ - বীরভূমের পর এবার মালদহ, নিষিদ্ধ কাফ সিরাপ পাচারচক্রের তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। ওষুধ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ফেনসিডিল পাচারের অভিযোগে দক্ষিণ দিনাজপুর ও মালদা পুলিশের যৌথ অভিযান। উদ্ধার নগদ টাকা, সোনা এবং ফেনসিডিল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবাড়ি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে , মালদাহের মঙ্গলবাড়ি এলাকার একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ২ কোটি ৮০ লক্ষ ৯৭ হাজার ৩৮০ টাকা, প্রায় ২০ গ্রাম সোনা এবং একটি ল্যাপটপ। পাশাপাশি খইহাট্টা এলাকার একটি গ্যারেজে অভিযান চালিয়ে উদ্ধার হয় ৯ হাজার বোতল ফেনসিডিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার হওয়া তিন অভিযুক্তকে দক্ষিণ দিনাজপুরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী দল।
ঘটনা প্রসঙ্গে পুলিশ কতৃপক্ষ জানান, 'এই পাচারচক্রের সঙ্গে একাধিক জেলার যোগাযোগ থাকতে পারে। সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। ওষুধ ব্যবসার আড়ালে কীভাবে এত বড় ফেনসিডিল পাচারচক্র পরিচালিত হচ্ছিল, কারা এর নেপথ্যে রয়েছে এবং এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত—তা জানতে তদন্ত করা হচ্ছে।'
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
বিক্ষোভে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে পঞ্চায়েত অফিস
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের