নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - তৃণমূলের পর এবার প্রকাশ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব। তৃণমূলের স্থানীয় নেতাদের সঙ্গে সমঝোতার অভিযোগ তুলে দলেরই একাংশের কর্মীরা বিজেপির মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম ছোড়েন। ছোটশালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
সোমবার শীতলকুচির ছোটশালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বচসা চরম আকার নেয়। অভিযোগ, স্থানীয় বিজেপি মণ্ডল সভাপতি পবিত্র অধিকারী তৃণমূলের পঞ্চায়েত প্রধান-সহ কয়েকজন প্রতিনিধিকে ফের পঞ্চায়েতের কাজে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছিলেন। এর পরই দলের একাংশের কর্মীদের অভিযোগ, তিনি তৃণমূল নেতাদের সঙ্গে সমঝোতা করছেন এবং আর্থিক লেনদেনের ভিত্তিতে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই অভিযোগকে কেন্দ্র করেই বিক্ষুব্ধ কর্মীরা পবিত্র অধিকারীকে লক্ষ্য করে ডিম ছোড়েন।
ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ' এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনও বিষয় নেই। ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান-সহ পঞ্চায়েত সদস্যরা না আসায় পরিষেবা ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষকে যাতে পরিষেবা দেওয়া যায় তার জন্য স্থানীয় বিজেপি নেতৃত্ব বৈঠক করেছিলেন এবং সেই গ্রাম পঞ্চায়েত সদস্যদের ডাকা হয়েছিল।' টাকা নেওয়ার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি বিজেপি নেতৃত্বের।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের