6a6eff47c089d_WhatsApp Image 2026-08-02 at 13.56.25
আগস্ট ০২, ২০২৬ দুপুর ০৩:১৫ IST

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - টানা বৃষ্টিতে সরবরাহে ঘাটতি, তার জেরে আকাশছোঁয়া সবজির দাম। বিভিন্ন বাজারে একেক রকম দামে বিক্রি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় সবজি। অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ। ক্রেতাদের মধ্যে খুশির আমেজ পাওয়া গেছে এই অভিযানে।

পুলিশ সূত্রে জানা গেছে , রবিবার সকালে কলকাতা সহ রাজ্যের একাধিক বাজারে অভিযান চালায় নরেন্দ্রপুর থানার আইসি সঞ্জীব চক্রবর্তী , বিডিও অর্ঘ্য মজুমদার সহ প্রশাসনের একাধিক কর্মকর্তারা। বাজারে সবজির দামে অসঙ্গতি, অতিরিক্ত মূল্য আদায় সহ মূল্য নিয়ন্ত্রণের বিষয়টি খতিয়ে দেখতেই এই অভিযান চালানো হয় । কলকাতার শ্যামবাজার, কোলে মার্কেট, গড়িয়া বাজার, যদুবাবুর বাজারে সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন ইবির আধিকারিকরা। কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে, পাইকারি, খুচরো দামের পার্থক্য সহ প্রতিদিনের মূল্য পরিবর্তন সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি ক্রেতাদের সঙ্গেও কথা বলে বাজার পরিস্থিতির খোঁজ নেন আধিকারিকরা।

শুধু কলকাতাই নয়, পূর্ব মেদিনীপুরের দেউলিয়া বাজার, কোলাঘাট, দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর কাছারি বাজার, নদীয়ার শান্তিপুর, হুগলী সহ বিভিন্ন এলাকায়ও অভিযান চালানো হয়। কোথাও সবজির দাম, কোথাও আবার সারের দোকানে নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয়। দোকানের বাটখারাগুলিতে ৫০-৮০ গ্রামের ওজনের গোলমাল পেয়েছেন ইবির আধিকারিকরা। ব্যবসায়ীদের ২ দিনের নোটিশ দেওয়া হয়েছে বাটখারাগুলি পাল্টানোর জন্য।

ব্যবসায়ীদের একাংশের দাবি, টানা বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, পাইকারি সহ খুচরো বাজারের দামে বড় ফারাক রয়েছে। পাইকারি বাজারে ৩০–৩৫ টাকা কেজির সবজি খুচরো বাজারে ৫০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। বেগুন ৮০–৯০ টাকা, টমেটো ১১৫–১২০ টাকা, কাঁচালঙ্কা প্রায় ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজির পাশাপাশি ডিমের দামও বেড়েছে। হাঁসের ডিম ১৪–১৫ টাকা, পোলট্রি ডিমের জোড়া ১৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গত ১ মাসে বিভিন্ন সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে বলে বাজার সূত্রে জানা গেছে।

ঘটনা প্রসঙ্গে নরেন্দ্রপুর থানার আইসি সঞ্জীব চক্রবর্তীর বক্তব্য,'রাজ্য সরকারের নির্দেশ সহ পরিকল্পনা অনুযায়ী সাধারণ মানুষ যাতে সঠিক  ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন, চড়া দামের কারণে যাতে তাদের কোনো ভোগান্তি না হয়, সেই উদ্দেশ্যেই এই বাজার পরিদর্শন সার্ভে পরিচালনা করা হচ্ছে। এই অভিযানের মাধ্যমে শাকসবজি, মাছ, মাংস, ডিম, আদা, রসুন, ফলসহ নানা প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম খতিয়ে দেখা হচ্ছে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রাথমিক সমীক্ষার পর বাজারগুলোতে নিয়মিত হঠাৎ পরিদর্শন বা 'সারপ্রাইজ রেড' জারি থাকবে। সেই সাথে কোনো বিক্রেতা যদি চড়া দামে জিনিস বিক্রি করেন তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। এছাড়া দোকানে মূল্য তালিকা বা 'রেট চার্ট' ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক করতে, বাজার কমিটি সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনার মাধ্যমে তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে'।

আরও পড়ুন

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

৫০ বছরের অপেক্ষার অবসান! রুদ্রনীলের উদ্যোগে কোণায় শুরু রাস্তার কাজ
আগস্ট ০২, ২০২৬

খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ

গভীর রাতেও মিলবে বাস পরিষেবা , বিরাট ঘোষণা পরিবহণ মন্ত্রীর
আগস্ট ০২, ২০২৬

এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন

মুচলেকার পরও ঘরে বসে চলছে টাকা নিয়ে প্রাইভেট টিউশন! নির্লজ্জ্ব স্কুলের শিক্ষকের বিরুদ্ধে নির্দেশ অমান্যের অভিযোগ
আগস্ট ০১, ২০২৬

সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ

প্রমোটারের দখলদারির জেরে বরানগরে মর্মান্তিক পথদুর্ঘটনা , লরির ধাক্কায় প্রাণ গেল ২ স্কুল পড়ুয়ার
আগস্ট ০১, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়

মিলছে না অন্নপূর্ণা ভাণ্ডার , মহিলাদের বিক্ষোভে উত্তাল পরিস্থিতি
আগস্ট ০১, ২০২৬

বিক্ষোভে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে পঞ্চায়েত অফিস

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের