নিজস্ব প্রতিনিধি , কলকাতা - লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে কার্যত তাণ্ডবের পরিস্থিতি হয় যুবভারতী ক্রীড়াঙ্গনে। ঘটনার ৩ দিনের মাথায় প্রাথমিক রিপোর্ট পেশ করল তদন্ত কমিটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত এই কমিটির নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়।
মেসির সফরকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। ফুটবল মহাতারকা মাঠ ছাড়ার পরই গ্যালারি থেকে জলের বোতল ছোড়া হয়, ব্যানার ভাঙচুর করা হয়। এরপর ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে উন্মত্ত জনতা ব্যাপক তাণ্ডব চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দ্রুত কলকাতা ছাড়েন মেসি। ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অবিলম্বে তদন্ত কমিটি গঠন করা হয়।
রবিবার কমিটির সদস্যরা যুবভারতী ঘুরে দেখেন। এরপরেই সোমবার রাতেই প্রাথমিক রিপোর্ট জমা দেয় তদন্ত কমিটি। রিপোর্টে কমিটির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে , যুবভারতীতে সাধারণত জলের বোতল নিয়ে প্রবেশের অনুমতি নেই, সেখানে কীভাবে স্টেডিয়ামের ভিতরে জলের বোতলের স্টল রাখা হয়েছিল। দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশপাশি , এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য সিট গঠনের প্রস্তাবও দিয়েছে কমিটি।
মঙ্গলবার এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন অবসরপ্রাপ্ত বিচারপতি। তার বক্তব্য,'আমি যত দূর জানি, মাঠের ভিতরে জলের বোতল ঢুকতে দেওয়া হয় না। অথচ মাঠে অসংখ্য ভাঙা চেয়ার, ভাঙা গেট, জল ও ঠান্ডা পানীয়ের বোতল পড়ে থাকতে দেখা গিয়েছিল। আমরা দায়িত্বপ্রাপ্তদের প্রশ্ন করে জানতে পেরেছি, স্টেডিয়ামের ভিতরে স্টল হয়েছিল। তবে এখনও সবটা তদন্তসাপেক্ষ। আমরা প্রাথমিক ভাবে মনে করছি, সেদিন যারা দায়িত্বে ছিলেন, এটা তাদের দেখা উচিত ছিল।' একইসঙ্গে , ভাঙচুরের ঘটনায় দর্শকরা টিকিটের দাম ফেরত পাবেন কি না, সে বিষয়েও ভাবনাচিন্তা প্রয়োজন বলে সুপারিশ করেছে কমিটি।
২৪ ঘণ্টা চালু থাকবে এই হেল্পলাইন নম্বর
২৬ শে এপ্রিলের মধ্যে মোতায়েন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে
মামলাটি ফের প্রধান বিচারপতির বেঞ্চের অধীনে
ভোটের দুদিন আগে বাইক চলাচলে নিয়ন্ত্রণ
বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে
ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন
আগামী ২২ এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে
আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ
মোদিকে পাল্টা কটাক্ষ মদনের
মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
ট্রাইবুন্যালের ভূমিকা খতিয়ে দেখতে সক্রিয় শীর্ষ আদালত
মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
শান্তিপূর্ণ নির্বাচনে তৎপর প্রশাসন
সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন