693e9d8604ed7_image - 2025-12-14T061537.173
ডিসেম্বর ১৪, ২০২৫ দুপুর ০৪:৫০ IST

যুবভারতী বিপর্যয়ে ১২ দফা নির্দেশ রাজ্যপালের, কেন্দ্রকে রিপোর্ট পাঠানোর প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি , কলকাতা -  যুবভারতী ক্রীড়াঙ্গনের বিশৃঙ্খলা ঘিরে প্রশাসনিক ব্যর্থতার প্রশ্ন আরও জোরালো। শনিবার সন্ধ্যায় মাঠে ঢুকতে না পেরে ফিরে যেতে হলেও রবিবার ফের যুবভারতীতে পৌঁছে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঘটনাকে তিনি ‘সিস্টেমিক ফেলিওর’ বলে আখ্যা দিলেন। একইসঙ্গে, ভবিষ্যতে এমন বিপর্যয় এড়াতে রাজ্যকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিলেন।

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার পরই সন্ধ্যায় সেখানে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে মাঠের দরজা বন্ধ থাকায় তাকে ফিরে যেতে হয়। রবিবার সকালে ফের একবার ঘটনাস্থলে পৌঁছে যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন করেন তিনি এবং গোটা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। পরিদর্শনের পর রাজ্যপাল স্পষ্ট ভাষায় জানান, শনিবারের ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি ‘সিস্টেমিক ফেলিওর’।

রাজ্যপালের মতে, কীভাবে এই বিশৃঙ্খলা তৈরি হল, আয়োজক সংস্থার ভূমিকা কী ছিল, পুলিশের দায়িত্ব পালন কতটা যথাযথ ছিল এবং কোনও ইন্টেলিজেন্স ফেলিওর ছিল কিনা এইসব দিক খতিয়ে দেখা জরুরি। রাজ্যপাল জানান, তিনি ইতিমধ্যেই ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে করণীয় বিষয়গুলি উল্লেখ করে একটি রিপোর্ট তৈরি করেছেন। সেই রিপোর্টে মোট ১২টি বিষয়ের উপর ভিত্তি করে রাজ্যকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে।

পাশপাশি, নিজের একাধিক প্রস্তাব-সহ একটি বিস্তারিত রিপোর্ট কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট স্পোর্টস অথরিটির কাছেও জমা দেবেন বলেও জানান তিনি। যুবভারতী পরিদর্শনের পরে রাজ্যপাল বলেন, 'এই ঘটনা সমস্ত ফুটবলপ্রেমী মানুষের জন্য, বিশেষ করে কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে অত্যন্ত লজ্জাজনক।'  তার মতে, এত বড় আকারের অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর চালু করা একান্ত প্রয়োজন। 
 

রাজ্যপাল আরও জানান, তিনি কয়েকজন ভুক্তভোগীর সঙ্গেও কথা বলেছেন এবং তাদের অভিজ্ঞতা শুনেছেন। তবে রিপোর্টের বিষয়বস্তু নিয়ে আপাতত কোনও মন্তব্য করতে চাননি। তিনি স্পষ্ট করেন, ‘কনসার্ন অথরিটির' কাছেই ওই রিপোর্ট জমা দেওয়া হবে। শনিবারের ঘটনার প্রেক্ষিতে রাজ্যপাল একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের সুপারিশ করেছেন। তার মধ্যে রয়েছে, ঘটনার বিচারবিভাগীয় তদন্ত, দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া, অনুষ্ঠানের উদ্যোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করা এবং ভবিষ্যতে বড় জমায়েতের জন্য বাধ্যতামূলক SOP চালু করা।

আরও পড়ুন

ভিনরাজ্যে নয় , এবার নিজের গ্রামেই রোজগার ! পরিযায়ী শ্রমিকদের জন্য বড় উদ্যোগ রাজ্যের
আগস্ট ২৭, ২০২৬

পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড

রাজ্যজুড়ে রাখিবন্ধনে বড় আয়োজন , প্রায় ৯ কোটি টাকা বরাদ্দ রাজ্যের
আগস্ট ২৭, ২০২৬

নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে

নেপালে হড়পা বানে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ , বুধবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন
আগস্ট ২৭, ২০২৬

কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার

নিউটাউনে L&T-র বিশাল ক্যাম্পাস উদ্বোধন মুখ্যমন্ত্রীর , ৫৮০০ কর্মসংস্থানের বার্তা
আগস্ট ২৭, ২০২৬

L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত

পার্ক স্ট্রিটে প্রথমবার দূর্গাপুজো , ছয় দিন জুড়ে থাকছে একাধিক চমক
আগস্ট ২৭, ২০২৬

যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা

সকাল থেকে ভ্যাপসা গরম, দুপুর গড়াতেই মেঘ-বৃষ্টি-বজ্রের দাপট ! হাতে রাখির সঙ্গে এবার 'ছাতা' হোক ভাইয়ের স্পেশাল গিফট
আগস্ট ২৭, ২০২৬

ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

বিচারকের কার্ড হাতিয়ে টাকা লোপাট! বিচার পাচ্ছে না খোদ বিচারক, ক্ষোভ পুলিশের বিরুদ্ধে
আগস্ট ২৬, ২০২৬

৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক

বাংলায় ৪ হাজারের বেশি স্কুলে নেই পড়ুয়া! কোথাও আবার এক শিক্ষকেই চলছে হাজার হাজার ছাত্রের পড়াশোনা, চাঞ্চল্য UDISE+ রিপোর্টে
আগস্ট ২৬, ২০২৬

UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর

“গিল্ডের একক নিয়ন্ত্রণ নয়” ! ২০২৭ বইমেলায় ২৪ সদস্যের নতুন কমিটি , বাদ সভাপতি-সম্পাদক
আগস্ট ২৬, ২০২৬

২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি

রাখির বদলে ভাইয়ের হাতেই রক্ত! হরিদ্বারে ২ দিদিকে গুলি করে খুনের অভিযোগ
আগস্ট ২৬, ২০২৬

রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ

“বিশিষ্ট জন বলে ছাড় নয়” ! মমতার কাছে থাকা ১৯ বই নিয়ে কড়া বার্তা গ্রন্থাগার মন্ত্রীর
আগস্ট ২৬, ২০২৬

রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর

আসল তৃণমূল কে? মমতা-ঋতব্রতের লড়াইয়ে নতুন মোড়! আমরাই আসল, দাবি ভিনরাজ্যের
আগস্ট ২৬, ২০২৬

দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল

“জল খাবে ? আয়…”! ৫৫ বছরের প্রতিবেশীর বিরুদ্ধে গড়ফায় ৪ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ
আগস্ট ২৬, ২০২৬

জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ

 

ভুয়ো কাগজে বিদেশে পাচার ৫৫৫ কোটি টাকা! খাস কলকাতায় ফাঁস হলো ভাই-বোনের কীর্তি
আগস্ট ২৬, ২০২৬

আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের

সুদীপ-কাকলিদের সাংসদ পদে টান! সুপ্রিম নোটিসের পর এবার ২০ জনকে তলব স্পিকারের
আগস্ট ২৬, ২০২৬

দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের