নিজস্ব প্রতিনিধি , বাঁকড়া - শীত প্রায় শেষের পথে। ফুটবল ক্রিকেট টুর্নামেন্টের আদর্শ সময় শীতকাল। আবার , রাস্তাঘাটে এখন দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। যুব সমাজকে বিশেষ করে সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতন হতে হবে। দুই মিলিয়ে ইন্দাসে আয়োজিত হল একটি ফুটবল প্রতিযোগিতা।

সূত্রের খবর , ইন্দাস থানার উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। যার নাম দেওয়া হয়েছে সেফ ড্রাইভ সেভ লাইফ। যুব সমাজকে মাঠমুখী করা ছাড়াও সড়ক সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নিল ইন্দাস থানা। এই থানা এলাকার মত ৮ টি দল অংশগ্রহণ করে।।

গোটা টুর্নামেন্টেই স্থানীয় থেকে শুরু করে পাশের এলাকার অনেকেই উৎসাহিত করেন ফুটবলারদের। তবে ফাইনালের দিন স্বাভাবিকের থেকে দর্শক সংখ্যা ছিল বেশি। উপস্থিত ছিলেন রাজনৈতিক মহলসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। ফাইনালে মুখোমুখি হয় , ইন্দাস ১ গ্রাম পঞ্চায়েত ও আকুই ১ গ্রাম পঞ্চায়েত।

প্রত্যেক দলের জন্য আলাদা আলাদা জার্সির ব্যবস্থা করা হয়। রেফারিদের হাতে উন্নতমানের বাঁশি তুলে দেওয়া হয়। টুর্নামেন্টে শুধু প্রথম দুই নয় , তৃতীয় রানার্স অপের পুরস্কারও ছিল। এছাড়াও প্রত্যেক ম্যাচে ছিল সেরার পুরস্কার। ট্রফি ছাড়াও রোড সেফটির জন্য দেওয়া হয় হেলমেট। ফুটবলারদের হাতে ট্রফি সহ ব্যানারগুলি তুলে দেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দুই বোর্ডের
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের