নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরকে ঘিরে ক্রমেই বাড়ছে জল্পনা। একের পর এক ব্যর্থতার ধাক্কায় চাপ বেড়েছে তাঁর উপর। বোর্ডের অন্দরে শুরু হয়েছে আলোচনা। শ্রীলঙ্কা সিরিজই হতে পারে গম্ভীরের ভবিষ্যতের বড় পরীক্ষা।
ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের হতাশাজনক ফলের পর থেকেই ছবিটা বদলেছে। আগের মতো বোর্ডের পূর্ণ সমর্থন এখন আর পাচ্ছেন না গম্ভীর। এক বছর আগে যে আস্থা ছিল, তাতেও নাকি কিছুটা চিড় ধরেছে। এর মধ্যেই দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার তাঁর কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। ড্রেসিংরুম পরিচালনা নিয়েও রয়েছে অসন্তোষ। ক্রিকেটারদের সঙ্গে তাঁর যোগাযোগের ধরন নিয়েও আপত্তি উঠেছে।
সেই ক্ষোভ পৌঁছেছে ভারতের কয়েকজন প্রাক্তন ক্রিকেটার ও BCCI-এর সদস্যদের কাছেও। বর্ডার-গাভাসকর ট্রফির পর থেকেই শুরু হয় অস্বস্তি। প্রথম টেস্টে জয় এলেও শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে সিরিজ হারতে হয় ভারতকে। দেশে ফেরার পর গম্ভীর দলের তারকা ক্রিকেটারদের নিয়েই প্রশ্ন তোলেন। এরপর চালু হয় একাধিক কঠোর নিয়ম। 'সুপারস্টার সংস্কৃতি' ভাঙার বার্তাও দেন তিনি।
ক্রিকেট মহলের একাংশের মতে, এই পরিস্থিতির প্রভাব পড়ে দলের পরিবেশে। বিরাট কোহলি ও রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের নেপথ্যেও এই টানাপড়েনের ভূমিকা ছিল বলে মনে করেন অনেকে। যদিও সেই সময় গম্ভীরের পাশে ছিল BCCI। দায়িত্ব নেওয়ার পর তাঁর পছন্দমতো সাপোর্ট স্টাফ নিয়োগের সুযোগও দেওয়া হয়েছিল। কার্যত সবরকম সুবিধাই পেয়েছিলেন তিনি।
কিন্তু প্রত্যাশামতো ফল আসেনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তা এখন কঠিন ভারতের সামনে। আয়ারল্যান্ডের মতো দলের কাছেও হোয়াইটওয়াশ হতে হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধেও একই ছবি দেখা গিয়েছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জয় এলেও চাপ পুরোপুরি কাটেনি। গম্ভীরের সামনে এখন বড় চ্যালেঞ্জ।
তবে জানা গেছে, আপাতত তাঁকে সরানোর কোনও সিদ্ধান্ত হয়নি। আরও একটি সুযোগ দিতে চাইছে BCCI। ১৫ আগস্ট থেকে শুরু শ্রীলঙ্কা সিরিজ। সেই সফরকেই গম্ভীরের 'লিটমাস টেস্ট' হিসেবে দেখা হচ্ছে। সেখানে ভারতের ফলাফলই ঠিক করে দিতে পারে তাঁর ভবিষ্যৎ। কোচের চেয়ারে তিনি থাকবেন, নাকি নতুন মুখের খোঁজ শুরু হবে-সেদিকেই নজর ক্রিকেট মহলের।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের