নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - ক্রিকেট মাঠে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে। এর মধ্যেই নতুন ভূমিকায় দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে। রেসিং ট্র্যাকে বাইক নিয়ে তাঁর দাপটের ভিডিও ছড়িয়ে পড়েছে। ধোনির এমন রূপ দেখে অবাক ভক্তরা। উঠছে প্রশ্ন, ক্রিকেটের বাইরে কি নতুন কোনও কেরিয়ারের পথে হাঁটছেন মাহি।
চলতি IPL-এ চেন্নাই সুপার কিংসের দলে থাকলেও মাঠে নামেননি ধোনি। এরপর থেকেই তাঁর অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। সেই আবহেই চেন্নাইয়ের ইরুঙ্গাত্তুকোত্তাইয়ের মাদ্রাজ ইন্টারন্যাশনাল সার্কিটে দেখা গেল তাঁকে। স্পোর্টস বাইক নিয়ে ট্র্যাকে নামেন প্রাক্তন ভারত অধিনায়ক। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, হেলমেট পরে দ্রুতগতিতে বাইক চালাচ্ছেন ধোনি। ট্র্যাকে থাকা একাধিক বাইককে পিছনে ফেলে এগিয়ে যান তিনি। ৪৫ বছর বয়সেও তাঁর এমন গতি দেখে মুগ্ধ নেটিজেনরা। ধোনির বাইকের প্রতি ভালোবাসার কথা অবশ্য নতুন নয়।
রাঁচির বাড়িতে ধোনির রয়েছে একাধিক দামি বাইকের সংগ্রহ। স্পোর্টস বাইক থেকে ভিন্টেজ মডেল, ক্রুজার থেকে বিশেষ ডিজাইনের বাইক-সবই রয়েছে তাঁর সংগ্রহে। নিজের হাতেই সেই কালেকশন দেখভাল করেন মাহি। তবে এবার প্রথমবার তাঁকে পেশাদার রেসিং ট্র্যাকে দেখা গেল। ধোনির এই নতুন অবতার দেখে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ বলছেন, ক্রিকেটের হেলমেট খুলে এবার কি রেসিংয়ের হেলমেট হাতে তুলে নিচ্ছেন মাহি? যদিও বিষয়টি নিয়ে ধোনির পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
সম্প্রতি বেশ কয়েকবার প্রকাশ্যে এসেছেন ধোনি। কয়েকদিন আগেই ঋষভ পন্থের সঙ্গে অনুশীলন করতে দেখা যায় তাঁকে। গত ৭ জুলাই নিজের জন্মদিনে ইংল্যান্ড বনাম ভারতের টি-২০ ম্যাচ দেখতে মাঠেও হাজির হয়েছিলেন তিনি। সেখানে দর্শকদের শুভেচ্ছার জবাবে মজার ছলে ধোনি নিজের বয়সের ইঙ্গিত দেন। দাড়ি পেকে যাচ্ছে ও ঠিকমতো হাঁটতেও পারবেন না-এমন ইঙ্গিত করেছিলেন তিনি।
যদিও পুরোটাই ছিল রসিকতা। কিন্তু তাতে অনেক ভক্তের মন খারাপ হয়েছিল। তবে রেসিং ট্র্যাকে ধোনির উপস্থিতি ফের দেখিয়ে দিল, বয়স বাড়লেও তাঁর উদ্যম কমেনি। ক্রিকেটের বাইরেও নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মাহি। তাঁর বাইকপ্রেম এবং গতির প্রতি টান আবারও সামনে এল এই ভিডিওর মাধ্যমে।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের