নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - দীর্ঘদিনের একাধিক দাবিকে সামনে রেখে আন্দোলনে নামলেন আশা কর্মীরা। কোচবিহারে সিএমওএইচ দফতরের সামনে বিক্ষোভের পাশাপাশি শহরের রাজপথে প্রতিবাদ মিছিল করেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা। তাদের দাবি, দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কোচবিহারের সিএমওএইচ দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা। বেশ কয়েকটি অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েন তারা। তাদের অভিযোগ, আয়ুষ্মান ভারতের কাজের অংশ হিসেবে আশা কর্মীদের অ্যাপের বিভিন্ন কাজ করানো হয়েছে। বর্তমানে ইকেওয়াইসির মাধ্যমে মোবাইলে কাজ করতে বাধ্য করা হচ্ছে। এই অতিরিক্ত কাজের চাপ, পোর্টাল না খোলা, নেটওয়ার্ক সমস্যার কারণে আশা কর্মীরা চরম হয়রানির শিকার হচ্ছেন। একদিকে সাধারণ মানুষের অসন্তোষ সহ অন্যদিকে বাঁকুড়া জেলার বিধায়িকা চন্দনা বাউড়ির কুরুচিপূর্ণ, অশালীন মন্তব্যে কর্মীদের ওপর প্রবল মানসিক চাপ সৃষ্টি হয়েছে। মিছিলটি কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে।
ঘটনা প্রসঙ্গে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের কোচবিহার জেলা সম্পাদিকা লীনা ঘোষের বক্তব্য,'অতিরিক্ত কাজের মানসিক সহ প্রশাসনিক চাপ সহ্য করতে না পেরে বাঁকুড়া জেলার আশা কর্মী ৩৫ বছর বয়সী রুম্পা মন্ডল , কোচবিহার জেলার অনিমা রায় বর্মন গত ৬ই জুলাই আতঙ্কগ্রস্ত হয়ে মারা যান। এই ঘটনার প্রতিবাদে শোক পালন করতে আমরা রাজ্যজুড়ে বিক্ষোভ মিছিল আন্দোলন পালন করছি। আমাদের প্রধান দাবিগুলো হলো, ঘটনার বিভাগীয় বা বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মৃত আশা কর্মীর পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তার সন্তানের যাবতীয় দায়িত্ব সরকারকে নিতে হবে। মা সহ শিশুর স্বাস্থ্য সংক্রান্ত রুটিন কাজের বাইরে আশা কর্মীদের দিয়ে অতিরিক্ত কোনো কাজ করানো যাবে না। আমাদের ওপর থেকে সকল প্রকার বাড়তি চাপ তুলে নিতে হবে'।
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের