নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - দীর্ঘদিনের জমি বিবাদ ঘিরে ফের উত্তপ্ত সুকটাবাড়ির ছাট দুধের কুঠি এলাকা। দুই পক্ষের সংঘর্ষে আহত হন ৩ জন। আহতদের কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বহু বছর ধরে একটি জমি নিয়ে ২ পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। একাধিকবার মাপজোক সহ প্রশাসনিক স্তরে সমাধানের চেষ্টা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ। অভিযোগকারী পক্ষের বক্তব্য, কয়েকদিন আগে ট্রাক্টর নিয়ে জমিতে চাষ করতে যাওয়াকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে বচসা হয়। পরে ফের জমিতে চাষের চেষ্টা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হাতাহাতি সহ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় আহত হন বঙ্গ মোদক, মিঠুন মোদক সহ দীপিকা মোদক। তাদের কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মিঠুন মোদকের দাবি, ওই জমির ওপর আদালতের ইনজাংশন রয়েছে। সেই কারণে তারা জমিতে চাষ করতে বাধা দেন। অন্যদিকে, প্রদীপ মোদকের পরিবারের দাবি, আদালত বা প্রশাসনের কোনও নিষেধাজ্ঞার নথি তাদের হাতে পৌঁছায়নি। তাই তারা নিজেদের দাবি অনুযায়ী জমিতে চাষাবাদ করছেন। মিঠুন মোদকের আরও অভিযোগ, সংঘর্ষের সময় তিনি মোবাইলে ভিডিও রেকর্ড করছিলেন। সেই সময় তার মোবাইল কেড়ে নেওয়া হয়। পাসওয়ার্ড জানতে চাপ দেওয়া হয়। মোবাইলে ঘটনার ভিডিও সহ গুরুত্বপূর্ণ তথ্য ছিল বলেও তার দাবি। পরিবারের দাবি, বাড়ির সিসিটিভি ক্যামেরায় সংঘর্ষের কিছু দৃশ্য ধরা পড়েছে। প্রয়োজনে সেই ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হবে।
ঘটনার পর কোচবিহার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে, তাদের সকলের বক্তব্য এখনও পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ নজরদারি বাড়ানো হয়েছে।
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের