নিজস্ব প্রতিনিধি , সিডনি - অস্ট্রেলিয়ার মাটিতে হতে পারে IPL-এর ম্যাচ। এমন সম্ভাবনার কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (CA)। ভবিষ্যতে অস্ট্রেলিয়ায় IPL আয়োজনের বিষয়টি উড়িয়ে দিচ্ছে না তারা। এই মন্তব্য ঘিরে ক্রিকেট মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
সম্প্রতি বিগ ব্যাশ লিগ নিয়ে বড় সিদ্ধান্ত নেয় দুই বোর্ড। ক্রিকেট অস্ট্রেলিয়া (CA) o ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) যৌথভাবে এই সিদ্ধান্ত নেয়। ২০২৬-২৭ মরশুমের BBL-এর উদ্বোধনী ম্যাচ হবে ভারতে। সূচি অনুযায়ী, চেন্নাইয়ে খেলবে মেলবোর্ন রেনেগেডস ও পার্থ স্কর্চার্স। এর পরেই সামনে আসে নতুন ভাবনা। অস্ট্রেলিয়ার মাটিতে IPL আয়োজনের সম্ভাবনার কথা জানায় CA।
বোর্ডের এক আধিকারিক বলেন, বিশ্ব ক্রিকেটের অর্থনীতিতে ভারতের প্রভাব অনেক বড়। তাই ভবিষ্যতে অস্ট্রেলিয়ায় IPL ম্যাচ আয়োজন হতে পারে। শুধু IPL নয়, ভারতের দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও ভাবনা রয়েছে। CA জানিয়েছে, অস্ট্রেলিয়ার মাঠে এমন ম্যাচ আয়োজনের সুযোগ রয়েছে। দুই দেশের ক্রিকেট সম্পর্ক আরও মজবুত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
'ইন্ডিয়া টুডে'-কে দেওয়া সাক্ষাৎকারে CA-এর এক মুখপাত্র এই বিষয়ে মুখ খোলেন। তিনি বলেন, ভারতের সঙ্গে ক্রিকেট উন্নয়নে একসঙ্গে কাজ করছে অস্ট্রেলিয়া। সম্প্রচার স্বত্ব থেকে শুরু করে নানা ক্ষেত্রে ভারতের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও জানান, ভারতীয় দর্শকদের সামনে BBL আয়োজন করতে পেরে তারা খুশি। একইভাবে ভবিষ্যতে অস্ট্রেলিয়ার মাটিতে IPL বা ভারতের কোনও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সম্ভাবনাও রয়েছে।
তবে এখনও IPL নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রকাশ করা হয়নি কোনও নির্দিষ্ট সূচি। তাই কবে অস্ট্রেলিয়ায় IPL ম্যাচ হবে, তা এখনও নিশ্চিত নয়। এদিকে ২০২৭ সালে অ্যাশেজের ১৫০ বছর পূর্তি নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গ জানিয়েছিলেন, ভারতের মাটিতে অ্যাশেজ আয়োজনের সম্ভাবনার কথা।
তবে সেই সম্ভাবনায় আপাতত জল ঢেলেছে CA। বোর্ডের তরফে জানানো হয়েছে, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের বাইরে অ্যাশেজ আয়োজনের কোনও পরিকল্পনা নেই। ফলে ঐতিহাসিক এই সিরিজ পরিচিত মঞ্চেই হওয়ার সম্ভাবনা বেশি।
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের