নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - মাদক পাচার রুখতে বড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি টোটো থেকে ৫০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করা হয়েছে। ঘটনায় ১ ব্যক্তিকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে সিতাই থানার পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সিতাই সীমান্ত এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তের খামার সিতাই সুইচ গেট সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। সেই সময় শীতলকুচির হরিণকুচি দিক থেকে আসা একটি টোটোকে আটক করা হয়। এরপর টোটোটিতে তল্লাশি চালিয়ে ৩ টি বস্তার ভিতর থেকে মোট ৫০০ বোতল নিষিদ্ধ 'এসকাফ' কাশির সিরাপ উদ্ধার করে পুলিশ। টোটোটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।
ঘটনায় খামার সিতাই এলাকার বাসিন্দা সাকিব মিয়াকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, ধৃত ব্যক্তিসহ মোট ৫ জনের বিরুদ্ধে এনডিপিএস আইনে নির্দিষ্ট মামলা রুজু করেছে পুলিশ। উদ্ধার হওয়া নিষিদ্ধ কাশির সিরাপ কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের