নিজস্ব প্রতিনিধি , মুম্বই - রোহিত শর্মার সঙ্গে একাধিক ম্যাচে ওপেনিং করেছেন যশস্বী জসওয়াল। ক্রিজে থাকাকালীন অনেক পরামর্শ পেয়েছেন। তবে অভিষেকটা অসাধারণ ছিল তার।অভিষেক টেস্টে ওপেন করতে নেমে ১৭১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। শিখর ধাওয়ান, রোহিত শর্মার পর তৃতীয় ভারতীয় হিসাবে ওপেন নেমে বিদেশের মাটিতে অভিষেকেই দেড়শো পার করেছিলেন তিনি। এই সাফল্যের নেপথ্যে নাকি রোহিত শর্মা। তাকে বরাবরই আলাদা চোখে দেখতেন রোহিত। এমনই জানালেন যশস্বী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে যশস্বী বলেন , "রোহিতভাই সবসময় আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিত। ওর কথায় ভীষণই অনুপ্রেরণা পাই , সুবিধে পাই। আমাকে স্বাধীন ও আত্মবিশ্বাসের সঙ্গে শট খেলার কথা বলেছিল। রোহিতভাই বলেছিল, ‘আগে উইকেটে থিতু হয়ে যাও। তারপর বড় ইনিংস গড়ার চেষ্টা করো।’ এমন অনেক কথা আমাদের মধ্যে হয়েছিল।"
রোহিতকে নিয়ে যশস্বী আরও বলেন , " রোহিতভাই সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। কোনও প্রশংসাই যথেষ্ট নয়। অসাধারণ একজন মানুষ। বড় দাদার মতো। প্রত্যেক মুহূর্তে ওর কাছে শেখা যায়। অনুপ্রাণিত হওয়া যায়। রোহিতভাই, বিরাট ভাই, হার্দিক ভাইয়ের সঙ্গে খেলা স্বপ্নের মতো। যখন জানতে পারলাম, টেস্টে আমার অভিষেক হতে যাচ্ছে, সেটা আমার জন্য খুবই স্পেশাল এক মুহূর্ত ছিল।"
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট নিয়ে বাঁহাতি ওপেনার বলেন , "আমি যে খেলব, সেটা প্রায় পনেরো দিন আগে আমাকে জানানো হয়। রোহিতভাই বলেছিল, ‘তোমাকে একদিন আগে বলব না যে, তুমি খেলছ। পনেরো দিন আগে থেকে বলছি, তুমি খেলবে। নিজেকে প্রস্তুত করো। আমরা একসঙ্গে প্রস্তুতি নেব। মাঠে নেমে সেটা সঠিকভাবে প্রয়োগ করব। এমনই ছিল তার চিন্তাভাবনা।"
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের