নিজস্ব প্রতিনিধি , মুম্বই - 'টক্সিক' সিনেমায় অভিনেত্রী নয়নতারার ফার্স্ট লুক প্রকাশ্যের পর থেকেই আলোচনা শুরু হয়েছে। কন্নড় সুপারস্টার যশের সিনেমায় অভিনেত্রী নয়নতারার ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার অভিনেতা যশ নিজেই সোশ্যাল মিডিয়ায় এই লুক শেয়ার করেন। এই ছবিতে নয়নতারা অভিনয় করছেন ‘গঙ্গা’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। তার উপস্থিতি ছবির কাহিনিতে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকে।

প্রকাশিত পোস্টারে তাকে হাতে বন্দুক নিয়ে বেশ কঠোর মেজাজে দেখা গেছে।তিনি কালো রঙের হাই-স্লিট ড্রেসের সঙ্গে থাই-হাই বুট পরে রয়েছেন। তার চারপাশে একাধিক বডিগার্ডের উপস্থিতি চোখে পড়েছে। পরিচালক গীতু মোহনদাস চরিত্রটিকে স্টাইলিশ কিন্তু ভয়ংকরভাবে উপস্থাপন করেছেন। ফার্স্ট লুক দেখে নয়নতারার স্বামী পরিচালক বিঘ্নেশ শিবান সোশ্যাল মিডিয়ায় প্রশংসা জানান। এর আগে কিয়ারা আদভানি ও হুমা কুরেশির লুক প্রকাশ পেলেও নয়নতারার লুক নিয়েই এখন সবচেয়ে বেশি চর্চা চলছে।

‘টক্সিক’ সিনেমাটি কন্নড় ভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় নির্মিত হচ্ছে। পরবর্তীতে হিন্দি, তামিল, তেলুগু সহ মালায়লাম ভাষায় ডাব করা হবে। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ১৯ মার্চ ২০২৬ সালে। যশের এই নতুন প্রজেক্ট ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ ক্রমশ বাড়ছে। নয়নতারার ফার্স্ট লুক প্রকাশ সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এখন ছবিটির পরবর্তী আপডেটের দিকেই তাকিয়ে রয়েছেন অনুরাগীরা।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের