নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চাকরিহারা যোগ্য শিক্ষকদের জন্য বড় স্বস্তির খবর। রাজ্যের স্কুল শিক্ষাব্যবস্থাকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। চাকরি ও বেতন দুটোই বহাল রেখে আগামী বছরের ৩১ আগস্ট পর্যন্ত কাজ করার অনুমতি পেলেন যোগ্য শিক্ষকরা। একই সঙ্গে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সময়সীমাও বাড়িয়ে দিল শীর্ষ আদালত।
২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। সেই নির্দেশ মেনেই এসএসসি নতুন করে নিয়োগের কাজ শুরু করে। ইতিমধ্যেই নবম-দশমের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এবং নথি যাচাইয়ের কাজ চলছে। এরপর ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু হওয়ার কথা। আর এই আবহেই চাকরিহারা শিক্ষকদের কাজের সময়সীমা বৃদ্ধি করলো শীর্ষ আদালত।
আদালতের নির্দেশ অনুযায়ী, চাকরিহারা যোগ্য শিক্ষকরা বেতন-সহ আগামী ৩১ আগস্ট, ২০২৬ পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন। একই সঙ্গে নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের সময়সীমা ৩১ ডিসেম্বরের বদলে বাড়িয়ে ২০২৬ সালের ৩১ আগস্ট করা হয়েছে। অর্থাৎ, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে আরও আট মাস সময় পেল এসএসসি। আদালতের এই রায় রাজ্য সরকার সহ স্কুল সার্ভিস কমিশন উভয়পক্ষের জন্যই বড় স্বস্তি এনে দিয়েছে।
আগামী ২২ এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে
আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ
মোদিকে পাল্টা কটাক্ষ মদনের
মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
ট্রাইবুন্যালের ভূমিকা খতিয়ে দেখতে সক্রিয় শীর্ষ আদালত
মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
শান্তিপূর্ণ নির্বাচনে তৎপর প্রশাসন
সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
সোমবারের মধ্যে আদালতে পেশ করার নির্দেশ
দ্বিতীয় দফার ভোটে প্রচারের ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
সম্পূর্ণ বিষয়টি শুভেন্দু অধিকারীর চাল বলে অভিযোগ পুলিশ কর্তার পুত্রের
সম্পূর্ণ বিভ্রান্তিমূলক খবর বলে দাবি তৃণমূলের
আটক করে তাকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে
ইডি অভিযান ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন