নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভার শপথগ্রহণ পর্বের মাঝেই রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিলেন বিজেপি বিধায়ক অর্জুন সিং। একসময় তৃণমূলে তার সহযোদ্ধা থাকা মদন মিত্রকে পাশে দাঁড় করিয়ে অর্জুনের মন্তব্য, 'যেকোনও মুহূর্তে মদনদা আমাদের সঙ্গে চলে আসবেন।' আর সেই মন্তব্য ঘিরেই সরগরম হয়ে উঠল বিধানসভা চত্বর।
বুধবার বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান চলছিল। উপস্থিত ছিলেন বিভিন্ন দলের জয়ী বিধায়কেরা। সেই তালিকায় ছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্রও। শপথগ্রহণ পর্ব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের হতাশার কথা তুলে ধরেন।
মদন মিত্র বলেন, ' ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন শপথ নিতে এসেছিলেন লক্ষাধিক মানুষ হাঁটতে হাঁটতে গিয়েছিলেন। তার মধ্যে একটা সিপিএমের ৩৪ বছরের মুক্তির স্বাদ ছিল। এবার যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। বাংলার মানুষ কেমন নির্বাক হয়ে গিয়েছেন। কোথাও কোনও উচ্ছ্বাস, আনন্দ নেই।' তিনি আরও বলেন, ' আমিও ব্যক্তিগত, মানসিকভাবে ভেঙে পড়েছি এমন একটা বিধানসভা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেই।'
ঠিক সেই সময়ই সাংবাদিকদের নজরে পড়েন বিজেপি বিধায়ক অর্জুন সিং। তাকে মদনের পাশে দাঁড়ানোর অনুরোধ করা হলে হাসিমুখে এগিয়ে আসেন তিনি। পুরনো রাজনৈতিক সম্পর্কের ইঙ্গিত দিয়ে অর্জুন বলেন, ' একসঙ্গেই আছি। যেকোনও মুহূর্তে মদনদা আমাদের সঙ্গে চলে আসবেন।'
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের