নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছিল, শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনের বিশৃঙ্খলায় তা মুহূর্তেই পরিণত হয় হতাশা ও ক্ষোভে। মেসিকে কাছ থেকে দেখতে না পেয়ে উত্তেজিত দর্শকদের ভাঙচুরে কলঙ্কিত হয় শহরের ক্রীড়া ইতিহাস। এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।
যুবভারতীতে মেসির উপস্থিতি ঘিরে হাজার হাজার দর্শক বহু টাকা খরচ করে টিকিট কেটে মাঠে হাজির হয়েছিলেন। কিন্তু অভিযোগ, মেসিকে ঘিরে ভিআইপি ও প্রভাবশালীদের ভিড়ে সাধারণ দর্শকরা প্রিয় তারকাকে এক ঝলক দেখার সুযোগও পাননি। সেই ক্ষোভ থেকেই স্টেডিয়ামে ছড়িয়ে পড়ে অশান্তি, চলে ভাঙচুর। এর মধ্যেই যুবভারতীর বিশৃঙ্খলা নিয়ে প্রকাশ্যে ফের কড়া সুরে কথা বলেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।
সোশ্যাল মিডিয়াতে কুণাল ঘোষ দাবি করেন, 'একজন প্রভাবশালীও যেন ছাড় না পান। যুবভারতীর মেরামতির খরচ সরকারি কোষাগার থেকে যাবে কেন? যারা মেসির সঙ্গে ছবি তুলছিলেন, নিজেদের ছবি তোলাচ্ছিলেন, তালিকা তৈরি হোক । তারা কে, কোন অধিকারে ওখানে ছিল, প্রকাশ্যে আসুক । ওদের জন্য বঞ্চিত হয়েছেন দর্শকরা।'
সমাজ মাধ্যমে একটি ভিডিও বার্তায় কুণাল ঘোষ আরও প্রশ্ন তোলেন আয়োজকদের পরিকল্পনা নিয়ে। তার কথায়, 'মেসির মাঠ প্রদক্ষিণের সময় কেন তাকে যথাযথ নিরাপত্তা দিয়ে ফাঁকা জায়গা করে দেওয়া হল না? কেন দর্শকদের সামনে তার সঙ্গে সংযোগ তৈরির সুযোগ দেওয়া গেল না?' মুখ্যমন্ত্রী পৌঁছনোর আগেই মেসিকে মাঠ ছাড়তে হওয়াকেও তিনি পরিকল্পনার ব্যর্থতা বলে আখ্যা দেন।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের