নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - গোবরডাঙ্গার এক যুবকের বিয়ের কার্ড ঘিরে রীতিমতো চাঞ্চল্য। আমন্ত্রণপত্রে ঐতিহ্যবাহী বিয়ের মন্ত্র 'যদিদং হৃদয়ং’ মন্ত্রের সঙ্গে পাশাপাশি লেখা রাজনৈতিক স্লোগান—‘হিন্দু হিন্দু ভাই ভাই’। বিজেপির যুব মোর্চার কর্মী অচিন্তের এই রাজনৈতিক রঙচঙে নিমন্ত্রণপত্র ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গেছে সমাজ মাধ্যমে।
গোবরডাঙ্গার বাসিন্দা অচিন্ত, পেশায় বিজেপির যুব মোর্চার সক্রিয় কর্মী। নিজের বিয়ের কার্ডেই তিনি এমন এক রাজনৈতিক বার্তা লিখেছেন, যা স্থানীয়দের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রথামাফিক বৈদিক মন্ত্রের সঙ্গে রাখা হয়েছে স্লোগান, 'হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুর মধ্যে বিভেদ নাই।' বিয়ের মতো আনন্দঘন সামাজিক অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে রাজনৈতিক বার্তা ঠাঁই পাওয়া নিয়ে স্বাভাবিকভাবেই বিস্মিত এলাকার মানুষ।
অনেকে বলছেন, বিয়ের কার্ড সাধারণত ব্যক্তিগত ও পারিবারিক আবহে তৈরি হয়, সেখানে রাজনৈতিক রঙ মেশানো বিরল ঘটনা। তবে অচিন্তের পরিচয় ও রাজনৈতিক সক্রিয়তাকে মাথায় রেখে কেউ কেউ এটিকে তার ব্যক্তিগত মতাদর্শের প্রকাশ বলেই মনে করছেন। এই বিশেষ বিয়ের কার্ড পৌঁছে গিয়েছে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের কাছেও।
যদিও কার্ডটি পেয়ে খুব একটা বিস্মিত নন তিনি। তার মতে, এই ধরনের বিয়ের কার্ড অবশ্যই নতুন। তবে কার্ডে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানকে হিন্দুত্ববাদের আখ্যা দিতে নারাজ রাজ্য বিজেপি সভাপতি। তার বক্তব্য, ' সাধারণ মানুষের বিপন্নতা থেকেই এই ধরনের চিন্তা আসে। এটা আমাদের চেনা বিয়ের কার্ড নয় এটা আমাদের অচেনা। হিন্দু শব্দের একটা ব্যাপকতা আছে, গভীরতা আছে। বহুত্ববাদের সঙ্গে সমার্থ সেটা।'
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের