697da19d5e020_image - 2026-01-31T013042.723
জানুয়ারী ৩১, ২০২৬ দুপুর ১২:০১ IST

যাদের নাম বাদ যাবে তাদের তালিকা চাই , SIR-এর শেষ পর্বে BLA- ২ দের কড়া বার্তা মমতার

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে SIR এর শেষপর্বে দাঁড়িয়ে ভোটার তালিকা থেকে বাদ পড়া নাম ঘিরে তীব্র উদ্বেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় ভবানীপুরের কাউন্সিলর ও বিএলএ–২দের নিয়ে জরুরি বৈঠকে বসে SIR থেকে শুরু করে আসন্ন নির্বাচন দুটি বিষয়েই একগুচ্ছ কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

কালীঘাটের দলীয় কার্যালয়ে ডাকা এই বৈঠকে BLA -২ দের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, 'লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাতে যাদের শুনানিতে ডাকা হয়েছে এবং যাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়বে সেই সম্পূর্ণ তালিকা আমার চাই।' একই সঙ্গে মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, নির্বাচন কমিশনের নিয়মে এমন কোনও পদ নেই এবং এটি বিজেপির তৈরি করা কাঠামো। তাই মাইক্রো অবজার্ভারদের কথা মানার প্রয়োজন নেই বলেও স্পষ্ট করে দেন তিনি।

SIR সংক্রান্ত মামলায় আগামী ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ১ ফেব্রুয়ারি দিল্লি গেলেও ৪ তারিখের শুনানিতে তিনি উপস্থিত থাকবেন। তার কথায়, ' অনুমতি পেলে আমি সুপ্রিম কোর্টে একজন সাধারণ মানুষ হিসেবে থাকতে চাই।' আর এই মন্তব্যকে কেন্দ্র করেই শুরু হয়েছে জল্পনা। বৈঠকে ভবানীপুরের একাধিক ওয়ার্ডে বিশেষ নজর দেওয়ার নির্দেশও দেন তিনি। ৬৩ ও ৭২ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে।

মেয়র ফিরহাদ হাকিমকে দেওয়া হয়েছে অতিরিক্তভাবে ৭৪ ও ৭৭ নম্বর ওয়ার্ডের দায়িত্ব। নিজের ৭৩ নম্বর ওয়ার্ডের দেখভালের দায়িত্ব মুখ্যমন্ত্রী তুলে দিয়েছেন ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের হাতে। শুধু SIR নয় আসন্ন নির্বাচন নিয়েও জনপ্রতিনিধিদের কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তিনি বলেন, ' এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা দূরাচারের বিরুদ্ধে লড়াই। আরও বেশি পরিশ্রম করতে হবে। দিনরাত মানুষের দরজায় দরজায় পৌঁছতে হবে। স্ক্রুটিনি আরও জোরদার করতে হবে।'

আরও পড়ুন

ভবানীপুর নির্বাচনী মামলায় বিলম্ব , নথি না মেলায় ক্ষুব্ধ হাইকোর্ট
আগস্ট ০৪, ২০২৬

হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির

শ্যামবাজারের বদলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র , মেট্রো স্টেশনের নাম বদলের বড় প্রস্তাব অগ্নিমিত্রা পালের
আগস্ট ০৪, ২০২৬

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের

শুভেন্দুর বাড়িতেও ছিল হামলার ছক! হামিমকে জেরা করে মিলছে একের পর এক বিস্ফোরক তথ্য
আগস্ট ০৪, ২০২৬

হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা

আংশিক স্বস্তি সুমিত রায়ের , ডেবরা মামলায় আগাম জামিন অভিষেকের আপ্ত সহায়কের
আগস্ট ০৩, ২০২৬

এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন

চার মাসেই মোহভঙ্গ , তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু
আগস্ট ০৩, ২০২৬

ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার ব্যবসায়ী , ৫ কোটি টাকা না দিলে প্রাণনাশের হুমকি
আগস্ট ০৩, ২০২৬

আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী

দুর্নীতি দমন শাখায় বড় রদবদল , ৩ আইপিএস-সহ ১৯ আধিকারিকের নিয়োগ
আগস্ট ০৩, ২০২৬

তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের

তোলাবাজি করলে দলে জায়গা হবে না , শমীক-দিলীপের পর একই সুরে হুঁশিয়ারি অগ্নিমিত্রার
আগস্ট ০৩, ২০২৬

তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল

আরজি কর ধর্ষণ-খুন মামলায় নতুন মোড়, ঘটনাস্থলে সিবিআইয়ের উচ্চপর্যায়ের টিম
আগস্ট ০৩, ২০২৬

বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন

কালীঘাট তৃণমূলে ফের ভাঙনের ইঙ্গিত , কাকলি - শশীর সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
আগস্ট ০৩, ২০২৬

শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে

সেবাশ্রয়ের টাকা বিদেশে পাচারের অভিযোগ , প্রমাণ হাতে দিল্লির পথে ঋতব্রত
আগস্ট ০৩, ২০২৬

জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

৫ কোটি না দিলে উড়িয়ে দেব , জঙ্গিদের হুমকি নিয়ে বিস্ফোরক দাবি উমেশ রাইয়ের
আগস্ট ০৩, ২০২৬

জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও

অভিষেকের বিদেশযাত্রায় মিলল না স্বস্তি , সুপ্রিম নির্দেশে মামলা ফেরত গেল হাইকোর্টে
আগস্ট ০৩, ২০২৬

হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

ফ্রিজ অ্যাকাউন্টে আপাতত স্বস্তি নয়, কালীঘাট তৃণমূলকে অপেক্ষায় রাখল সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল

মাদ্রাসায় জেহাদি তৈরি হয়! বুদ্ধদেবের মন্তব্যে সায় তসলিমার
আগস্ট ০২, ২০২৬

অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের