নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পুরনো মন্তব্যকে সমর্থন করলেন লেখিকা তসলিমা নাসরিন। মাদ্রাসা নিয়ে তাঁর মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পাশাপাশি অভিন্ন দেওয়ানি বিধির পক্ষেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
রবিবার বাংলা অ্যাকাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হন তসলিমা। সেখানেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে নিজের মতামত জানান তিনি। তাঁর দাবি, কিছু মাদ্রাসায় জেহাদি মানসিকতা তৈরি হয়। কয়েকটি প্রতিষ্ঠানে শিশু নির্যাতনের মতো ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন তিনি। ২০০২ সালে সীমান্ত এলাকার কিছু অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে মন্তব্য করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বলেছিলেন, কিছু মাদ্রাসা জঙ্গি কার্যকলাপের আঁতুরঘর হয়ে উঠছে। সেই মন্তব্য ঘিরে তখন ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। এবার সেই বক্তব্যকেই কার্যত সমর্থন করলেন তসলিমা।
তসলিমার বক্তব্য, অনেক মাদ্রাসায় সরকারি নজরদারি নেই। ছোট বয়স থেকেই সেখানে অন্য ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ানো হয় বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ভোটের স্বার্থে অনেক সরকার ধর্মান্ধ শক্তির সঙ্গে আপস করে। তাই মাদ্রাসাগুলিতে সরকারি নিয়ন্ত্রণ জরুরি। শিক্ষা ব্যবস্থায় বদলের প্রয়োজন রয়েছে বলেও মত দেন তিনি। অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও নিজের মত জানান তসলিমা। তাঁর দাবি, সভ্য দেশে সবার জন্য একই আইন থাকা দরকার। এক দেশ, এক আইন এবং সকলের জন্য সমান নিয়ম চান তিনি। ভারত, বাংলাদেশ ও পাকিস্তান-তিন দেশেই অভিন্ন দেওয়ানি বিধি চালুর পক্ষে সওয়াল করেন লেখিকা।
তসলিমা আরও বলেন, যে কোনও ধর্মের ভুল ধারণার সমালোচনা করা প্রয়োজন। তাঁর মতে, যে ধর্ম নারীদের প্রতি অন্যায় করে, তার সমালোচনা হওয়া উচিত। সমালোচনার মাধ্যমেই সংস্কার সম্ভব। নিজের মত প্রকাশের কারণেই তাঁকে দেশ ছাড়তে হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। তবে নিজের বক্তব্যের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে স্পষ্ট করেছেন তসলিমা। তিনি জানান, তিনি মুক্তচিন্তায় বিশ্বাসী। বিভিন্ন রাজ্যে যাতায়াত করলেও রাজনৈতিক কোনও সম্পর্ক নেই। কোনও সরকার নিরাপত্তা দিলে সেটি তাদের দায়িত্বের অংশ বলেও মন্তব্য করেন লেখিকা।
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের