নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল হাইকোর্ট। বিচারপতির নির্দেশে অনুযায়ী পুজোর ছুটিতে বিশ্ববিদ্যালয়ের সব হস্টেল বন্ধ রাখতে হবে। নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে বড় পদক্ষেপ হাইকোর্টের।
সূত্রের খবর, একের পর এক পড়ুয়া নিরাপত্তার বিষয় নিয়ে খবরের শিরোনামে উঠে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম। সম্প্রতি যাদবপুরে চতুর্থ বর্ষের এক ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনা ব্যাপক তোলপাড় ফেলে দেয়। আর তাই নিরাপত্তা সুনিশ্চিত করতে হস্তক্ষেপ হাইকোর্টের। একটি মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার নির্দেশ জারি করে কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, 'পুজোর ছুটির সময় কোনও হস্টেলের তালা খোলা থাকবে না। বহিরাগতরা যাতে ক্যাম্পাসে ঢুকতে না পারে, তার জন্য প্রয়োজনে পুলিশের সাহায্য নেওয়া যেতে পারে।'
আদালত আরও জানিয়েছে, এই সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কঠোর নজরদারির ব্যবস্থা করতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, পুজোর ছুটি শেষে রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের বৈঠকে বসতে হবে। সেখানে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে আলোচনা হবে এবং যাবতীয় সমস্যার সমাধানের দিশা খোঁজা হবে। সিসিটিভি ক্যামেরা বসানো-সহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও বৈঠকে সিদ্ধান্ত নিতে হবে। আগামী শুনানিতে এই বিষয়ে রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের