নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আইপ্যাকের দফতর ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশিকে ঘিরে টানা ২৪ ঘণ্টা ধরে উত্তাল রাজ্য রাজনীতি। অনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযানের অভিযোগ তুলে শুক্রবার সরাসরি রাজপথে নামলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর এইট বি থেকে হাজরা মোড় পর্যন্ত বিশাল মিছিলের শেষে হাজরার জনসভা থেকে ইডি অভিযানের নেপথ্য কাহিনি প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী।
হাজরার সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, কী পরিস্থিতিতে তিনি নিজে প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের অফিসে ছুটে গিয়েছিলেন। মমতার কথায়, ' খবরটা শুনে প্রথমে ভেবেছিলাম, ওরা এসেছে কিছু জানতে বা কিছু দেখতে। প্রতীককে ফোন করেছিলাম, কিন্তু ফোন ধরেনি। তখনই সন্দেহ হয়, আমাদের দলের গুরুত্বপূর্ণ নথি নিয়ে যাচ্ছে না তো?' মমতা অভিযোগ করেন, আইপ্যাক বর্তমানে তৃণমূলের ভোটকৌশল নির্ধারণকারী সংস্থা। তাই SIR সংক্রান্ত তথ্য, ভোটারদের তথ্য, বিএলএ-দের নাম ও ফোন নম্বর চুরি করতেই ইডি এই অভিযান চালিয়েছে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, ' ওরা এসেছিল সকাল ছ’টায়। আমি গিয়েছি দুপুর বারোটায়। এতক্ষণে তো সব নিয়ে চলে যাওয়ার কথা। এই তথ্যগুলো আমার অফিস থেকে চুরি করতে এসেছিল।' এদিন সভা থেকে আরও কড়া সুরে মুখ্যমন্ত্রী বলেন, 'তুমি খুন করতে এলে আত্মরক্ষার অধিকার আমাদের আছে। চোরের মতো কেন এসেছিলে? দলের চেয়ারপার্সন হিসেবে আমি সেখানে গিয়েছি। যা করেছি, কোনও অন্যায় করিনি।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের