নিজস্ব প্রতিনিধি , মালদহ - SIR ইস্যুতে আগুনে ঘি পড়ছে রাজ্য রাজনীতিতে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ৫৮ লক্ষেরও বেশি নাম বাদ যেতেই নতুন করে চরম রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এই আবহেই চাঁচলের মাটি থেকে তৃণমূল কংগ্রেসকে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী।
শুক্রবার মালদহে বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রার' মঞ্চ থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। SIR প্রসঙ্গে তিনি বলেন, খসড়া তালিকায় ৫৮ লক্ষ নাম বাদ যাওয়াটা কেবল শুরু মাত্র। চূড়ান্ত তালিকা প্রকাশের পর এই সংখ্যা আরও বাড়বে বলেই তার ইঙ্গিত। শুভেন্দুর হুঁশিয়ারি, '১৪ ফেব্রুয়ারির পরে ওরাই বলবে আমরা আর ভোটে লড়ব না।'
এদিন মঞ্চ থেকে ফের হিন্দুত্ববাদ নিয়ে সরব হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ' মালদহ কখনোই তৃণমূলকে পছন্দ করতো না। এর জন্যই তৃণমূল এখানে দাঁত ফোটাতে পারেনি। কারণ, এখানে সনাতনীরা একজোট।' সংখ্যালঘু ভোটব্যাঙ্কের প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, 'যদি সংখ্যালঘুদের ১০০টি ভোটের ৯৯টিই তৃণমূল পায়, তাহলে কেন সনাতনী ও আদিবাসীদের ১০০টি ভোটের ৯৯টি বিজেপিতে পড়বে না?'
SIR ইস্যুতে তৃণমূলকে তোপ দাগেন শুভেন্দু অধিকারী। তিনি বলে দেন, 'এ তো সবে শুরু। ১৪ ফেব্রুয়ারির পরে ওরা নিজেরাই বলবে, আমরা আর ভোটে লড়ব না।' তৃণমূলের বিরুদ্ধে স্লোগান তুলে শুভেন্দু বলেন, ' ইয়ে তো স্রেফ ঝাঁকি হ্যায়, কাশী-মথুরা আভি বাকি হ্যায়।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের